contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ১২১ IL i SH 3B GS US Ol Sl + Lips অর্থঃ “যেই ব্যক্তি মানুষের কোন কাজের কর্মকর্তা নিযুক্ত হইবে, কেয়ামতের দিন তাহার ঘাড়ে হাত বাধা অবস্থায় তাহাকে হাজির করা হইবে৷ আদল ও ন্যায় বিচার ছাড়া অন্য কিছু তাহার হাত খুলিতে পারিবে না। এই অবস্থায় তাহাকে জাহান্নামের পুলের উপর দাড় করানো হইবে। পুল তাহাকে এমনভাবে নাড়া দিবে যে, তাহার অঙ্গসমূহ স্থানচ্যুত হইয়া যাইবে । অতঃপর সে পূর্বাবস্থায় ফিরিয়া আসিবে এবং তাহার হিসাব লওয়া হইবে । যদি সে সৎ কর্মশীল হয়, তবে সৎ কর্মের কারণে সে রক্ষা পাইবে পক্ষান্তরে সে যদি বদকার হয়, তবে পুল উহার স্থান হইতে সরিয়া যাইবে এবং সে জাহান্নামের সত্তর বৎসর দূরত্বের নীচে গিয়া পতিত হইবে । (ইবনে আবিদ্ধুন্য়া) হযরত ওমর ফারূুক (রাঃ) তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি এই হাদীছ কাহার নিকট শুনিয়াছ? সে বলিল, আমি হযরত আবু জর ও হযরত সালমান ফারসী (রাঃ)-এর নিকট এই হাদীছ শুনিয়াছি। হযরত ওমর (রাঃ) ছাহাবীদ্বয়কে হাদীসটির সত্যতা স্বীকার করিলেন । এইবার হযরত ওমর ফারূক (রাঃ) হতাশা ব্যক্ত করিয়া বলিলেন, হায়! শাসনকার্যে এত অমঙ্গল থাকিলে এই দায়িত্ব কে গ্রহণ করিবে? হযরত আবু জর (রাঃ) বলিলেন, যেই ব্যক্তির নাসিকা কর্তিত হয় এবং চেহারা মাটির সঙ্গে মিশিয়া যায়, সেই ব্যক্তিই এই দায়িত্ব গ্রহণ করিবে। আওজায়ী বলেন, আমার উপরোক্ত নসীহত শোনার পর খলীফা রুমাল দ্বারা মুখ ঢাঁকিয়া ডুকরাইয়া কীদিতে লাগিলেন। তাহার কান্না দেখিয়া আমার চোখেও পানি আসিয়া গেল । আমি আরজ করিলাম, আমীরুল মোমেনীন! আপনার প্রপিতামহ হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মক্কা, তায়েফ অথবা য়ামানের শাসন ক্ষমতা চাহিয়াছিলেন। উহার জবাবে পেয়ারা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছিলেন, হে চাচাজান! আপনি যদি এক নফসকে (এবাদত ও রিয়াজত দ্বারা) জীবিত রাখেন, তবে তাহা এমন রাজত্্ অপেক্ষা উত্তম যাহা আপনি বেষ্টন করিতে পারিবেন না । (ইবনে আবিদুন্য়া) প্রিয় চাচার হিতকামনা ও তাহার সহিত সম্পর্কের দাবীও ইহাই ছিল যে, তাহাকে ক্ষমতা ও নেতৃত্ব গ্রহণের বিপদশঙ্কুল পথে অগ্রসর হইতে নিষেধ করা । প্রিয় চাচা হযরত আব্বাস (রাঃ)-কে তিনি আরো বলিয়াছিলেন যে, রোজ কেয়ামতে আমি আপনার কোন কাজেই আসিতে পারিব না। যখন এই Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।