contents ১২০ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ VETTEL AACE IA ECE SG srt > 3 AD PA 23১ FUNCR Ee অর্থঃ “হে দাউদ! আমি তোমাকে পৃথিবীর প্রতিনিধি করিয়াছি, অতএব, তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব কর এবং খেয়াল-খুশির অনুসরণ করিও না । তাহা তোমাকে আল্লাহর পথ হইতে বিচ্যুত করিয়া দিবে” (সুরা সোয়াদঃ আয়াত ২৬) হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেন, আল্লাহ পাক যবুর কিতাবে স্বীয় পয়গম্বর হযরত দাউদ (আঃ)-কে লক্ষ্য করিয়া এরশাদ করিয়াছেন, হে দাউদ! যখন তোমার নিকট বাদী ও বিবাদী উপস্থিত হয় এবং তোমার মন তাহাদের কোন একজনের প্রতি ঝুকিয়া যায়, তখন এইরূপ কামনা করিও না যে, তোমার সেই ব্যক্তিই যেন তাহার প্রতিপক্ষের উপর বিজয়ী হয়। তুমি যদি এইরূপ কর, তবে আমি তোমার নবুওয়্যত ছিনাইয়া লইব। অতঃপর ভূপৃষ্ঠে তুমি আমার খলীফাও থাকিবে না এবং পয়গম্বর হওয়ার সৌভাগ্য হইতেও বঞ্চিত হইবে । হে দাউদ! আমার রাসূলগণের অবস্থা যেন রাখালদের মত । তাহারা রক্ষণাবেক্ষণের পদ্ধতি সম্পর্কে সম্যক অবগত এবং নরমভাবে শাসন করে। হে মুসলমানদের আমীর! আপনি এমন এক মহান দায়িত্ব সম্পাদনের কাজে নিয়োজিত যে, আসমান ও জমিনের সন্মুখে সেই দায়িত্ব পেশ করা হইলে উহারা তাহা গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করিত। হে আমীরুল মোমেনীন! আমার নিকট এজীদ ইবনে জাবের এবং তাহার নিকট আব্দুর রহমান ইবনে ওমর আনসারী বর্ণনা করিয়াছেন যে, একবার আমীরুল মোমেনীন হযরত ওমর ফারূক (রাঃ) জনৈক আনসারীকে জাকাত উসুল করার কাজে নিযুক্ত করেন। কিন্তু এই নিযুক্তির কয়েকদিন পরও তাহাকে মদীনায় বসবাসরত দেখিয়া হযরত ওমর (রাঃ) তাহাকে জিজ্ঞাসা করিলেন, দায়িত্ব দেওয়ার পরও তুমি জাকাত উসুল করিতে গেলেনা কেন? তুমি কি জান না যে, এই কাজে তুমি আল্লাহর পথে জেহাদকারীদের সমান ছাওয়াব পাইবে? লোকটি আরজ করিল, আপনি যাহা মনে করিয়াছেন তাহা নহে; বরং আমার নিকট এই বিবরণ পৌছিয়াছে যে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন- dl Bi all oy 2 SNE AOL lt on Ushi Al Mi a oaiid sl ms se yd ALS VI USL Nas Le UU U0 ln 1 © Gp OF Le PAS NS by LL www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।