দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ১১৯ আপনার উপর উৎসর্গ হউক । আমার দেহ আপনার সম্মুখে উপস্থিত, আপনি যদি আমাকে প্রাণেও মারিয়া ফেলিতেন; তবুও আমি প্রতিশোধ গ্রহণ করিতাম না। এই কথা শুনিয়া আল্লাহর হাবীব ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার জন্য দোয়া করিলেন । (ইবনে আবিদ্ুনিয়া) হে আমীরুল মোমেনীন! নিজের নফসের তরবিয়ত করুন এবং আল্লাহ পাকের নিকট শান্তি প্রার্থনা করুন। এমন জান্নাতের প্রত্যাশী হউন, যাহার প্রশস্ততা আসমান-জমিনের বরাবর এবং যেই জান্নাত সম্পর্কে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন- 5 bs allo ds Lal op Sal 3 SY অর্থাৎ “তোমাদের মধ্যে কাহারো পক্ষে জান্নাতের এক ধনুক পরিমাণ স্থান অর্জিত হওয়া, পৃথিবী এবং উহার মধ্যস্থিত সকল কিছু অপেক্ষা উত্তম ৷” (ইবনে আবিদ্ুনিয়া) হে আমীরুল মোমেনীন! দুনিয়ার রাজত্ব যদি চিরস্থায়ী হইত, তবে তাহা আপনার পূর্ববর্তীদের মধ্যেই সীমাবদ্ধ থাকিত এবং আপনি তাহা প্রাপ্ত হইতেন না। এই রাজত্ব যখন আপনার পূর্ববর্তীদের নিকট স্থায়ী হয় নাই, সুতরাং আপনার নিকটও স্থায়ী হইবে না। আপনিকি বলিতে পারেন, আপনার পিতামহ হযরত আব্বুল্পাহ ইবনে আব্বাস (রাঃ) নিম্নোক্ত আয়াতের কি তাফসীর করিয়াছেন- LAND LIAL LT Kol Sl LS Ie LS অর্থঃ “ইহাতে যে ছোট-বড় কোন কিছুই বাদ দেয় নাই- সবই ইহাতে রহিয়াছে” (সূরা কাহাফঃ আয়াত ৪৯) তিনি বলিয়াছেন, এখানে ছগীরা অর্থ মুচকি হাসা এবং কবিরা অর্থ পূর্ণ হাসা । সুতরাং মুচকি হাসা ও পূর্ণ হাসারই যদি এই পরিণতি হয়, তবে হাত ও মুখের কাজের কি অবস্থা হইবে তাহা সহজেই অনুমেয় । হে আমীরুল মোমেনীন! হযরত ওমর ফারুক (রাঃ) বলিতেন, যদি ফুরাত নদীর তীরে একটি ছাগল ছানাও অনাহারে মারা যায়, তবে আমার আশংকা হইতেছে, উহার জন্যও আমাকে জবাবদিহি করিতে হইবে । এক্ষণে ভাবিয়া দেখুন, যাহারা আপনার আশেপাশে এবং আপনার শহরে বসবাস করে, তাহারা যদি আপনার ন্যায় বিচার হইতে বঞ্চিত হয়, তবে উহার জবাবদিহিতা হইতে আপনি কেমন করিয়া রক্ষা পাইবেন? আমীরুল মোমেনীন! আপনার পিতামহ নিম্নের আয়াতের কি তাফসীর করিয়াছেন, তাহা আমার জানা আছে- www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।