contents ১১৮ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ তিনি প্রিয় ও প্রশংসনীয় ছিলেন। সুতরাং আপনারও কর্তব্য- সত্যের উপর আমল করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, মানুষের ক্রটি গোপন করা, ফরিয়াদীর নিবেদন শ্রবণ করা, মজলুমের জন্য নিজের দরজা বন্ধ না করা এবং জনগণের দুঃখে দুঃখী ও তাহাদের সুখে সুখী হওয়া ৷ আমীরুল মোমেনীন! ইতিপূর্বে কেবল আপনার একার চিন্তা ছিল। এখন আপনার পক্ষে শুধু নিজেকে লইয়া চিন্তা করিলে চলিবে না । সকল মানুষের দায়িত্ এখন আপনার মাথায় । আরব-আজম, মুসলিম-অমুসলিম সব আপনার সালতানাতের অন্তর্ভুক্ত । সকলেই আপনার ইনসাফের প্রত্যাশী ৷ বিচার দিবসে যদি এইসব লোক দাড়াইয়া আপনার বিরুদ্ধে জুলুম-নির্যাতন ও বেইনসাফীর অভিযোগ করে, তবে সেই কঠিন দিনে আপনার পরিণতি কি হইতে পারে তাহা ভাবিয়া দেখুন । আমীরুল মোমেনীন! আমি মাকহুলের নিকট হইতে এবং তিনি ওরওয়া ইবনে রোয়াইমের নিকট হইতে বর্ণনা করেন যে, একদিন নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি খর্জুর বৃক্ষের ডাল ছিল । তিনি উহ দ্বারা মেসওয়াক করিতেন এবং মোনাফেকদিগকে সতর্ক করিতেন । এই প্রেক্ষিতে হযরত জিবরাঈল খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, হে মোহাম্মদ! আপনার হাতে এই ডালটি কেন যাহা দ্বারা আপনি উন্মতের মন ভাঙ্গিয়া দিয়াছেন? (ইবনে আবিদুনয়া) আমীরুল মোমেনীন! এক্ষণে ভাবিয়া দেখুন; যাহারা আল্লাহর বান্দাদের রক্ত প্রবাহিত করে, তাহাদের পিঠের চামড়া তুলিয়া ফেলে, তাহাদের শহর ও জনপদগুলি ধ্বংসস্তুপে পরিণত করে এবং তাহাদিগকে দেশ ত্যাগে বাধ্য করে, তাহাদের পরিণতি কি হইতে পারে। হে আমীরুল মোমেনীন! আমি মাকহুল হইতে, তিনি জিয়াদ হইতে, তিনি হারেসা হইতে এবং হারেসা হাবীব ইবনে মুসলিমা হইতে বর্ণনা করেন যে, একদা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নিজের উপর প্রতিশোধ গ্রহণ করিতে বলিলেন । ঘটনাটি হইলঃ একবার রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দ্বারা তাহার অজ্ঞাতসারে এক বেদুঈনের গায়ে অচচিড় লাগিল । এই সময় হযরত জিবরাঈল খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, হে মোহাম্মাদ! আল্লাহ আপনাকে জালেম বা অহংকারীরূপে প্রেরণ করেন নাই । রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সেই বেদুঈনকে ডাকাইয়া বলিলেন, তুমি আমার নিকট হইতে (সেই আঘাতের) প্রতিশোধ গ্রহণ কর । বেদুঈন বিচলিত হইয়া সহসা আরজ করিল, ইয়া রাসূলাল্লাহ! আমার পিতামাতা আপনার উপর উৎসর্গ হউক । আমার দেহ আপনার সম্মুখে উপস্থিত, আপনি যদি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।