দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ১১৭ জবাবে আমি বলিলাম, আমার আশংকা হইতেছে যে, আপনি আমার কথা শুনিবেন বটে কিন্তু সেই অনুযায়ী আমল করিবেন না । আমি এই কথা বলিতেই রবী’ চিৎকার করিয়া উঠিয়া তলোয়ারের বাটে হাত রাখিল ৷ খলীফা মনসুর সঙ্গে সঙ্গে তাহাকে ধমক দিয়া বলিলেন, তুমি কি করিতেছ? ইহা ছাওয়াবের মজলিস- শাস্তির নহে। আমার প্রতি খলীফার এই সন্মানজনক আচরণে আমার মন প্রীত হইল এবং আমি প্রাণ খুলিয়া কথা বলার অনুকূল পরিবেশ পাইলাম । অতঃপর আমি বলিলাম, হে আমীরুল মোমেনীন! আমি মাকহুল হইতে এবং তিনি অতিয়্যা হইতে বর্ণনা করেন যে, রাসূলে আকরাম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন- lL lop ios WU i235 Dl hcp sel as ll edly ss lp i Ml om ix SUS NN, Sn SU অর্থঃ “যেই ব্যক্তির নিকট আল্লাহর পক্ষ হইতে কোন নসীহত আসে, তাহা আল্লাহর পক্ষ হইতে আগত নেয়মত বটে । সে যদি উহা কৃতজ্ঞতার সহিত গ্রহণ করে, তবে তো ভাল । অন্যথায় সেই নসীহতই আল্লাহর পক্ষ হইতে তাহার বিরুদ্ধে প্রমাণ হইবে, যেন উহার কারণে তাহার গোনাহ বেশী হয় এবং আল্লাহ্‌ তাহার প্রতি বেশী অসস্তুষ্ট হন ।” (ইবনে আবিদ্ুনয়া) হে আমীরুল মোমেনীন! আমি মাকহুলের নিকট হইতে এবং মাকহুল অতিয়্যা ইবনে ইয়াসির হইতে বর্ণনা করেন যে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন- LAlade ler af iE Sb dl, Ll অর্থাৎ- “যেই শাসক প্রজাদের অকল্যাণকামী হইয়া মৃত্যুবরণ করিবে, আল্লাহ তায়ালা তাহার জন্য জান্নাত হারাম করিয়া দিবেন। (ইবনে আবিদ্দুনয়া, ইবনে আ'দী) হে আমীরুল মোমেনীন! হক ও সত্যকে অপছন্দ করার অর্থ হইল, আল্লাহকে অপছন্দ করা । কেননা, আল্লাহ সত্য । আল্লাহ পাক আপনাকে খেলাফতের দায়িত্ব দ্বারা এবং রাসূল ছাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আত্মীয়তার সম্পর্ক দ্বারা ভাগ্যবান করিয়াছেন। আল্লাহর নবীর সহিত এই নৈকট্যের কারণে আল্লাহ পাক মানুষের অন্তর আপনার প্রতি নরম করিয়া দিয়াছেন। পেয়ারা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মতের প্রতি অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল ছিলেন। উম্মতকে তিনি ভালবাসিতেন এবং উম্মতের নিকটও www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।