দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents ১১৬ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ এবং তাহার কাধে হাত রাখিয়া বলিলেন, আল্লাহর কসম! আমি যদি এই স্থানে না বসিতাম, তবে রোম, পারস্য ও তুর্কিগণ তোমাদের নিকট হইতে এই আসন ছিনাইয়া লইত । কিন্তু ইবনে আবী জুআইব খলীফার এই ধারণা প্রত্যাখ্যান করিয়া বলিলেন, হে আমীরুল মোমেনীন! আপনার পূর্বে হযরত আবু বকর (রাঃ) ও হযরত ওমর (রাঃ)-ও খেলাফতের আসনে সমাসীন ছিলেন । তাহারা ন্যায়ভাবে অর্থ সংগ্রহ করিয়াছেন এবং প্রকৃত প্রাপকদের মাঝে তাহা বিতরণ করিয়াছেন। অথচ সেই যুগে রোম ও পারসিকদের মস্তক তাহাদের করতলগত ছিল। এই কথা শুনিয়া খলীফা মনসুর তাহাকে শাস্তি দেওয়ার ইচ্ছা পরিত্যাগ করিয়া বলিলেন, আল্লাহর কসম! আমি যদি এই কথা না জানিতাম যে, আপনি সত্য কথা বলেন, তবে আজ আপনাকে অবশ্যই হত্যা করিতাম ৷ ইবনে আবী জুআইব আল্লাহর নামের শপথ করিয়া বলিলেন, হে আমীরুল মোমেনীন! আমি আপনার পুত্র মাহদীর চাইতেও আপনার অধিক হিতাকাংখী । এই কথা বলিয়াই তিনি তথা হইতে প্ৰস্থান করিলেন । হযরত সুফিয়ান ছাওরীর সঙ্গে তাহার সাক্ষাত হইল । হযরত সুফিয়ান তাহাকে বলিলেন, আপনি এ জালেমের সঙ্গে যেইভাবে কথা বলিয়াছেন তাহাতে আমি অত্যন্ত খুশী হইয়াছি। কিন্তু আপনার একটি কথা আমার নিকট খারাপ লাগিয়াছে যে, আপনি তাহার পুত্রকে মাহদী (হেদায়েতপ্রাপ্ত) বলিয়াছেন ৷ আল্লাহ্‌ আপনাকে ক্ষমা করুন । ইবনে আবী জুআইব বলিলেন, আমি তাহাকে সেই অর্থে মাহদী বলি নাই । অনুরূপ অপর ঘটনা আব্দুর রহমান ইবনে আমর আওযায়ী বর্ণনা করেন, একবার আমি সমুদ্র উপকূলে অবস্থান করিতেছিলাম ৷ এই সময় খলীফা আবু জাফর মনসূর আমাকে ডাকিয়া পাঠাইলেন। আমি যথা সময় দরবারে হাজির হইয়া তাহাকে ছালাম করিলাম । ছালামের জবাব দানের পর তিনি আমাকে নিকটে বসাইয়া জিজ্ঞাসা করিলেন, আপনি এতদিন আসেন নাই কেন? আমি তাহার এই প্রশ্নের সরাসরি জবাব না দিয়া বলিলাম, আপনি আমাকে কি জন্য ডাকিয়াছেন, বলুন । তিনি বলিলেন, আমি আপনার সদুপদেশ দ্বারা উপকৃত হইতে চাই । আমি বলিলাম, আপনি যদি আমাকে এই উদ্দেশ্যেই আহবান করিয়া থাকেন, তবে আমি আপনাকে কিছু নসীহত করিব । আপনি তাহা স্মরণ রাখিবেন এবং ভুলিয়া যাইবেন না । খলীফা বলিলেন, আমি যখন নিজের গরজেই নসীহত প্রার্থনা করিতেছি, সুতরাং তাহা ভুলিয়া যাওয়ার প্রশ্নই আসে না। আমি গভীর মনোযোগের সহিত আপনার কথা শুনিতেছি, আপনি বলুন । খলীফার এই কথার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।