দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ১১৫ করা হইল আমি উহারই উপযুক্ত ছিলাম । আমি হযরত হাসান বসরীর মত এমন আস্থাভাজন ও প্রাজ্ঞ আলেম আর দেখি নাই । আলেমদের সমাবেশে সর্বদাই তাহার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হইয়াছে এবং সকল ক্ষেত্রেই তিনি বিজয়ী হইয়াছেন। তিনি কথা বলিতেন আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আর আমরা কথা বলিতাম শাসক শ্ৰেণীকে তুষ্ট করার উদ্দেশ্যে । এই ঘটনার পর আমি আল্লাহ পাকের নিকট ওয়াদা করিলাম- কোন শাসককে খুশী করার জন্য আর কোন দিন তাহাদের শরণাপন্ন হইব না । খলীফা মনসুরকে নসীহত হযরত ইমাম শাফেয়ী বলেন, আমার পিতৃব্য মোহাম্মদ ইবনে আলী বলিয়াছেন, একবার আমি খলীফা আবু জাফর মনসুরের দরবারে গেলাম । সেখানে ইবনে আবী জুআইব এবং মদীনার গভর্ণর হাসান ইবনে জায়েদও উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পর সেখানে গেফার গোত্রের একটি প্রতিনিধিদল উপস্থিত হইল ৷ তাহারা খলীফার নিকট মদীনার গভর্ণর হাসান ইবনে জায়েদের বিরুদ্ধে কতক অভিযোগ উত্থাপন করিল । খলীফা এই বিষয়ে ইবনে জায়েদের দৃষ্টি আকর্ষণ করিলে তিনি বলিলেন, অভিযোগকারীগণ কেমন লোক এই বিষয়ে আপনি ইবনে আবী জুআইবকে জিজ্ঞাসা করুন । সেমতে খলীফা ইবনে আবী জুআইবকে অভিযোগকারীদের সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, আমি সাক্ষ্য দেই যে, ইহারা মানুষকে অপমান করে এবং অকারণে মানুষকে কষ্ট দেয় । খলীফা গেফারীগণকে বলিলেন, তোমাদের ব্যাপারে কি বলা হইল তাহা শুনিতে পাইলে তো? তাহারা বলিল, হে আমীরুল মোমেনীন! আপনি তাহার নিকট ইব্নে জায়েদ সম্পর্কেও জিজ্ঞাসা করুন । খলীফা ইবনে জায়েদ সম্পর্কে জিজ্ঞাসা করিলে ইবনে আবী জুআইব বলিলেন, ইবনে জায়েদ অন্যায়ভাবে ফায়সালা করেন। খলীফা ইবনে জায়েদকে বলিলেন, তোমার সম্পর্কে আবী জুআইবের রায় শুনিতে পাইলে? সে নেক মানুষ তাহার রায় অমূলক হইতে পারে না । গভর্ণর হাসান ইবনে জায়েদ বলিলেন, আমীরুল মোমেনীন! আবী জুআইবের নিকট আপনার নিজের সম্পর্কেও জিজ্ঞাসা করুন । এইবার খলীফা স্বয়ং নিজের সম্পর্কে জিজ্ঞাসা করিলে ইবনে আবী জুআইব বলিলেন, হে আমীরুল মোমেনীন! এই বিষয়ে আমাকে ক্ষমা করিতে হইবে কিন্তু খলীফা আল্লাহর নামের কসম দিয়া জিজ্ঞাসা করিলে অগত্যা তিনি বলিলেন, আমি সাক্ষ্য দেই যে, আপনি ধন-সম্পদ অন্যায়ভাবে আহরণ করিয়াছেন এবং এমন লোকদের পিছনে তাহা ব্যয় করিয়াছেন যাহারা উহার হকদার নহে । আমি ইহাও সাক্ষ্য দেই যে, আপনার ঘর হইতেই জুলুমের উৎপত্তি হইতেছে। এই কথা শুনিয়া খলীফা নিজের আসন ছাড়িয়া ইবনে আবী জুআইবের নিকট আসিলেন www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।