contents ১১৪ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ রাজক্ষমতা ও ধনসম্পদ কিছুমাত্র কাজে আসিবে না । সকল কিছু পিছনে ফেলিয়া আপনাকে একেবারে শূন্য হাতে আল্লাহর দরবারে হাজির হইতে হইবে। সেই দিন কেবল আপনার নেক আমলই আপনার সহযোগী হইবে। হে ইবনে হুবায়রা! আপনি এজীদকে ভয় করিতেছেন? আল্লাহ পাক আপনাকে এজীদের হাত হইতে রক্ষা করিবেন'। কিন্তু এজীদের সাধ্য কি সে আপনাকে আল্লাহর আজাব হইতে রক্ষা করে? আল্লাহর আদেশ সকল আদেশের উর্ধ্বে এবং তাহার মর্জি সকল মর্জির উর্ধ্বে । আমি আপনাকে এমন আজাব হইতে সতর্ক করিতেছি, যাহা অপরাধীদের উপর অবশ্য নাজিল হইবে । হযরত হাসান বসরী উপরোক্ত স্পষ্ট ভাষণে ইবনে হুবায়রা ভয়ানক অসন্তুষ্ট হইয়া বলিল, হে শায়খ! আপনি ক্ষান্ত হউন এবং আমীরুল মোমেনীনের ব্যাপারে আপনার মতামত প্রত্যাহার করুন । কেননা, তিনিও একজন আলেম, মুসলমানদের শাসক এবং একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি । তাহার মধ্যে নেতৃত্বের যোগ্যতা আছে বলিয়াই আল্লাহ পাক তাহাকে মুসলমানদের শাসক নিযুক্ত করিয়াছেন। পর্যায়টি' সামনে আসিতেছে । আল্লাহ পাক অপেক্ষা করিতেছেন । যথাসময় হক-নাহকের ফয়সালা হইবে এবং সেই দিন বেত্রের বদলে বেত্র ও গজবের বদলা গজব দ্বারাই হইবে । আমার একটি কথা স্মরণ রাখিবেন, যেই ব্যক্তি আপনাকে সৎ উপদেশ দেয় এবং আখেরাতের প্রতি উৎসাহিত করে, সে এমন ব্যক্তি অপেক্ষা উত্তম যে আপনাকে মিথ্যা আশ্বাস দিয়া দুনিয়ার প্রতি আকৃষ্ট করে। মোটকথা, হযরত হাসান বসরীর এইসব তিক্ত কথা গভর্ণর ইবনে হুবায়রার মনপূত হইল না এবং এক পর্যায়ে সে আলোচনা ভঙ্গ করিয়া উঠিয়া গেল। এই সময় শা’বী হযরত হাসানকে বলিলেন, হে আবু সাঈদ! আপনি তো অকারণে ইবনে হুবায়রাকে ক্ষেপাইয়া তুলিলেন এবং তাহার পক্ষ হইতে আমাদের যাহা পাওয়ার আশা ছিল উহা হইতে আমরা বঞ্চিত হইলাম । আমার এই কথায় হযরত হাসান আমাকে ধমক দিয়া বলিলেন, শা’বী! তুমি আমার নিকট হইতে দূরে সরিয়া যাও এবং আর কখনো এইরূপ কথা বলিও না। আমের শা’বী বলেন, উপরোক্ত ঘটনার পর হযরত হাসান বসরীর নিকট গভর্ণর হুবায়রার পক্ষ হইতে মূল্যবান উপঢৌকন আসিল এবং তাহার সম্মান বৃদ্ধি পাইল । কিন্তু আমি এই সবের কিছুই পাইলাম না এবং গভর্ণরের সুনজর হইতেও বঞ্চিত হইলাম বাস্তবিক হযরত হাসান বসরীর প্রতি যেই সম্মান প্রদর্শন করা হইয়াছে তিনি উহার উপযুক্ত ছিলেন । আর আমাকে যেই অবজ্ঞা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।