দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ১১৩ হযরত হাসান বসরীর দৃষ্টি আকর্ষণ করিয়া বলিলেন, হে আবু সাঈদ! এই বিষয়ে আপনার মতামত কি? হযরত হাসান বসরী বলিলেন, আপনি বলিয়াছেন যে, আপনি আমীরুল মোমেনীনের নায়েব, তাহার বিশ্বস্ত এবং তাহার আনুগত্যে আদিষ্ট । সেই সঙ্গে প্রজাসাধারনের সর্ববিধ মঙ্গল সাধন এবং তাহাদের হক সমূহের হেফাজত করাও আপনার কর্তব্য বলিয়া মনে করেন। বাস্তবিক, জনগণের হক আদায় করা আপনার অন্যতম কর্তব্য এবং তাহাদের হিত কামনা আপনার উপর ওয়াজিব ৷ আমি আব্দুর রহমান ইবনে সামুরা কারাশী ছাহাবী হইতে এই হাদীছ শুনিয়াছি- dl ade dle Ladle i Ls) Sl 5 অর্থাৎ “যেই ব্যক্তি প্রজাদের শাসক হইয়া হিতকামনার সহিত তাহাদের দিবেন” আপনি আরো বলিয়াছেন, কখনো কখনো আপনি প্রজাদের ভাতা বন্ধ করিয়া দেন যেন তাহারা নিজেদের ক্রটি উপলব্ধি করিয়া আত্মসংশোধন করিতে পারে। কিন্তু আমীরুল মোমেনীন এজীদ যখন জানিতে পারেন যে, আমি কতক মানুষের ভাতা বন্ধ করিয়া দিয়াছি, তখন তিনি আমাকে এই মর্মে নির্দেশ পাঠান যেন তাহা আর ফেরৎ দেওয়া না হয়। এই ক্ষেত্রে আপনি যেমন আমীরুল মোমেনীনের হুকুম অমান্য করিতে পারেন না, তদ্রপ সংশ্লিষ্ট ব্যক্তিদেরকেওবা কেমন করিয়া তাহাদের ভাতা হইতে বঞ্চিত করা হইবে তাহাও ভাবিয়া পান না। ; আপনার এই সমস্যার প্রেক্ষিতে আমি আপনাকে পরামর্শ দিব- আমীরুল মোমেনীন যখনই আপনার উপর কোন হুকুম জারী. করিবেন তখনই আপনি তাহা যাচাই করিয়া দেখিবেন যে, তাহা আল্লাহ পাকের হুকুমের অনুকূল কি-না । অর্থাৎ আমীরের নির্দেশ যদি আল্লাহর হুকুমের অনুকূল হয়, তবে নির্্বিধায় তাহা তবে অবশ্যই তাহা প্রত্যাখ্যান করিতে হইবে। হে ইবনে হুবায়রা! আমি আপনার একজন হিতাকাংখী হিসাবে আপনাকে পরামর্শ দিতেছি- আপনি আল্লাহকে ভয় করুন৷ আল্লাহর দূত শীঘ্রই আপনার নিকট আগমনের অপেক্ষা করিতেছে। সে আপনাকে শাহী তখত্‌ হইতে নামাইয়া দিবে এবং আপনাকে এই জৌলুসপূর্ণ প্রাসাদ হইতে বহিষ্কার করিয়া সংকীর্ণ কবরের অন্ধকার প্রকোষ্ঠে পৌছাইয়া দিবে। সেই কঠিন দিনে আপনার আজিকার এই www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।