contents ১১২ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বাদশাহকে উপদেশ দানে হযরত হাসান বসরীর অনুপম দৃষ্টান্ত সিরিয়া ও মদীনার ফকীহ ও আলেমগণকে একত্রিত করিয়া বিভিন্ন বিষয়ে আলোচনা করিলেন। দীর্ঘ আলোচনার পর তাহার ধারণা হইল, উপস্থিত আলেমগণের মধ্যে আমের শা’বী ও হাসান বসরী সকলের শীর্ষে । অতঃপর তিনি সকলকে বিদায় করিয়া এই দুইজনের সঙ্গে একান্তে আলোচনায় বসিলেন। প্রথমে তিনি আমের শা'বীকে লক্ষ্য করিয়া বলিলেন, হে আবু আমর! আমি আমীরুল মোমেনীনের পক্ষ হইতে ইরাকের গভর্ণর । আমি তাহার একান্ত বিশ্বাসভাজন এবং তাহার আনুগত্যে আদিষ্ট । জনগণের হেফাজত এবং তাহাদের রক্ষাণাবেক্ষণ আমার অন্যতম দায়িত্ । আমার উপর অর্পিত দায়িত্ব সম্পর্কে আমি আন্তরিক ও সচেতন । আমি জনগণের পরম হিতাকাংখী এবং তাহাদের কল্যাণের জন্য অবিরাম কাজ করিয়া যাইতেছি। কিন্তু এতসব কিছুর পরও তাহাদের কোন কোন আচরণে আমার মনে রাগ আসে এবং আমি তাহাদের ভাতা মওকুফ করিয়া তাহা বাইতুল মালে রাখিয়া দেই । অবশ্য আমার উদ্দেশ্য তাহাদিগকে বাইতুল মাল হইতে বঞ্চিত করা নহে; বরং আমার উদ্দেশ্য- তাহারা নিজেদের অপরাধ উপলব্ধি করিয়া অনুতপ্ত হইলেই আমি সেই ভাতা ফিরাইয়া দিব। কিন্তু আমীরুল মোমেনীন এজীদ যখন জানিতে পারেন যে, আমি অমুকের ভাতা মওকুফ করিয়া দিয়াছি তখন তিনি আমার নিকট নির্দেশ পাঠান, যেন সেই ভাতা আর ফেরৎ দেওয়া না হয়। এখন আমার সম্মুখে দোটানা অবস্থা । অর্থাৎ আমীরের হুকুম পালন করিইবা কেমন করিয়া এবং জনগণকেইবা তাহাদের প্রাপ্য হইতে বঞ্চিত করি কিভাবে? এই ক্ষেত্রে আমার কি করা উচিত, আর কি না করা উচিৎ তাহা ভাবিয়া পাইতেছি না। এই বিষয়ে আমি আপনার সুচিন্তিত পরামর্শ চাহিতেছি। গভর্ণরের উপরোক্ত সমস্যার জবাবে শা’বী বলিলেন, আল্লাহ আপনাকে নেকী দান করুন। বাদশাহ পিতৃতুল্য । তিনি ভুল-নির্ভুল উভয় প্রকার কাজই করিতে পারেন (সুতরাং এই বিষয়ে আপনার কোন দায়-দায়িত্ব নাই । আপনার কর্তব্য- বাদশাহর আনুগত্য করিয়া যাওয়া) এই জবাবে গভর্ণর ইবনে হুবায়রা প্রীত হইয়া বলিলেন, আল্লাহ পাকের শোকর যে, আমাকে কোনরূপ জবাবদিহি করিতে হইবে না । অতঃপর তিনি Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।