contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ১১১ অপর এক ঘটনার প্রকাশ- একবার হাতীত জাইয়াতকে হাজ্জাজের দরবারে হাজির করা হইলে হাজ্জাজ তাহাকে জিজ্ঞাসা করিল, তুমিই কি হাতীত? তিনি বলিলেনঃ হাঁ, আমিই হাতীত । আপনার যাহা মনে চায় জিজ্ঞাসা করিতে পারেন। আমি মাকামে ইবরাহীমে আল্লাহ পাকের সঙ্গে তিনটি অঙ্গীকার করিয়াছি। প্রথমতঃ আমাকে কিছু জিজ্ঞাসা করা হইলে আমি সত্য জবাব দিব। দ্বিতীয়তঃ বিপদের সময় ধৈর্য ধারণ করিব। তৃতীয়তঃ নিরাপদ থাকিলে আল্লাহ পাকের শোকর আদায় করিব । হাজ্জাজ জিজ্ঞাসা করিল, আমার সম্পর্কে তোমার ধারণা কি? জবাবে তিনি বলিলেন, আপনার সম্পর্কে আমার ধারণা হইল আপনি জমিনের উপর আল্লাহর দুশমন । আপনি আল্লাহর হুকুম অমান্য করেন এবং অকারণে মানুষকে হত্যা করেন। হাজ্জাজ পুনরায় জিজ্ঞাসা ধারণা কি? তিনি বলিলেন, আব্দুল মালেক ইবনে মারওয়ান আপনার চাইতেও যঘন্য ৷ তাহার অপকর্মের কোন অন্ত নাই । ইবনে মারওয়ানের অন্যতম অপরাধ হইল আপনার অস্তিত্ব । হাতীত জাইয়াতের এই স্পষ্ট ভাষণে হাজ্জাজ ভয়ানক ক্ষেপিয়া উঠিল এবং জল্লাদকে হুকুম দিল, যেন তাহাকে কঠিন শাস্তি দেওয়া হয়। অতঃপর তাহার বিভিন্ন স্থান হইতে গোশত বিচ্ছিন্ন হইয়া রক্ত ঝরিতে লাগিল । কিন্তু এই কঠিন শাস্তির পরও তিনি উহ্ শব্দটি পর্যন্ত করিলেন না। এমনকি শাস্তি মওকুফের জন্য হাজ্জাজের নিকট ক্ষমাও চাহিলেন না এবং নিজের কষ্টের কথাও প্রকাশ করিলেন না । এক পর্যায়ে জল্লাদ হাজ্জাজকে জানাইল, অপরাধীকে কঠিন শাস্তি দেওয়ার পর এখন সে মৃত্যুর প্রহর গুণিতেছে। হাজ্জাজ হুকুম দিল, এইবার তাহাকে সড়কের উপর নিয়া ফেলিয়া রাখ, যেন সাধারণ মানুষ তাহার পরিণতি হইতে শিক্ষা'হণ করিতে পারে। জাফর বলেন, আমি এবং হাতীতের এক সুহৃদ তাহার নিকট গিয়া জিজ্ঞাসা করিলাম, হাতীত! তোমার কোন কিছুর প্রয়োজন আছে কি? সে পানি চাহিলে আমরা তাহাকে পানি আনিয়া দিলাম ৷ পানি পান করার সঙ্গে সঙ্গে সে দুনিয়া হইতে চির বিদায় গ্রহণ করিল । এই সময় তাহার বয়স হইয়াছিল মাত্র আঠার বৎসর । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।