contents ১১০ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ হইতে নামিয়া শাহী মহলের একটি কক্ষে চলিয়া গেল। এই সময় আমরা তথা হইতে বাহির হইয়া আসিলাম ৷ এদিকে আমের শা’বী বলেন, হাজ্জাজ ভিতরে চলিয়া যাওয়ার পর আমি হযরত হাসান বসরীর হাত ধরিয়া বলিলাম, আপনি তো হাজ্জাজকে ক্ষেপাইয়া তুলিয়াছেন এবং তাহার অন্তরে ক্রোধের আগুন জভ্রালাইয়া দিয়াছেন। জবাবে যাও । মানুষ বলে, আমের শা'বী কুফার একজন বড় আলেম ৷ কিন্তু আমি বলি, এলেমের সঙ্গে তোমার দূরতম কোন সম্পর্কও নাই । তুমি একজন মানবরূপী শয়তানের সঙ্গে তাহার মর্জি অনুযায়ী কথা বল এবং তাহার মতামতে সায় প্রদান কর। ইহা খুবই যঘন্য কাজ । তুমি আল্লাহর ভয়কে উপেক্ষা করিয়া সত্য প্রকাশের হিম্মত ন! থাকিলে তুমি নীরব থাকিতে পারিতে। আমের শা'বী বলিলেন, আমি যদিও হাজ্জাজের অনুকূলে জবাব দিয়াছি, কিন্তু আমার অপরাধ যঘন্য অপরাধ যে, তুমি জানিয়া-শুনিয়া মিথ্যা বলিতেছিলে। আমের শা’বী বলেন, হাজ্জাজ অতঃপর হযরত হাসান বসরীকে সম্মুখে ডাকাইয়া প্রশ্ন করিলেন, যেই সমস্ত শাসক ধন-সম্পদের জন্য আল্লাহর বান্দাদেরকে হত্যা করে, আপনি কি তাহাদের ধ্বংসের জন্য দোয়া করেন এবং জনসম্মুখে তাহাদের নিন্দাও করেন? তিনি বলিলেনঃ হা, আমি এইরূপই করি বটে ৷ তিনি জিজ্ঞাসা করিলেন, উহার কারণ কি? হযরত হাসান বলিলেন, উহার কারণ হইল, আল্লাহ পাক আলেমদের নিকট হইতে এই অঙ্গীকার লইয়াছেন যে, তাহারা যেন মানুষের নিকট বর্ণনা ক্ররে এবং এলেম গোপন না করে। এরশাদ হইয়াছে- CALS 79 / A 22" V Fd অৰ্থঃ RE EE OG CHEE HE ET করিলেন যে, তাহা মানুষের নিকট বর্ণনা করিবে এবং গোপন করিবে না৷” (সূরা আলে এমরানঃ আয়াত ১৮৭) হযরত হাসানের বক্তব্য শুনিয়া হাজ্জাজ ক্রোধে জ্বলিয়া উঠিল । অতঃপর হযরত হাসানকে কঠোর ভাষায় শাসাইয়া বলিল, ভবিষ্যতে আর কখনো যদি আপনার মুখে এইরূপ কথা শুনি, তবে আপনার মস্তক দেহ হইতে বিচ্ছিনন করিয়া দেওয়া হইবে । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।