contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ১০৯ সহিত তাহাকে নিকটে বসাইলেন। অতঃপর আলোচনা শুরু হইল । আমন্রা হাজ্জাজের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে লাগিলাম । এক পর্যায়ে হযরত আলী (রাঃ)-এর প্রসঙ্গ উঠিলে হাজ্জাজ তাহার শানে অকথ্য ভাষায় কটুক্তি করিতে লাগিল । আমরা তখন হাজ্জাজের ভয়ে ভীত ছিলাম এবং হাজ্জাজের কথায় সায় দেওয়া ছাড়া আমাদের কোন উপায় ছিল না । এদিকে হযরত হাসান বসরী তখন নীরবে বসা ছিলেন। হাজ্জাজ তাহাকে লক্ষ্য করিয়া বলিল, হে আবু সাঈদ! আপনি নীরবে বসিয়া আছেন কেন? আপনিও কিছু বলুন । হযরত হাসান প্রথমে কিছু বলিতে চাহিলেন না । কিন্তু হাজ্জাজ পুনরায় তাহার দৃষ্টি আকর্ষণ করিয়া বলিল, আপনি আলী সম্পর্কে আপনার মতামত ব্যক্ত করুন । এইবার হযরত হাসান বসরী (রহঃ) বলিলেন, আমি আল্লাহ পাকের এই এরশাদ শুনিয়াছি- rsd EA nL Whe ES Sos Ce Ls 9 dS ol ENA SEs BE FN EL +225 Sr wll dt AEG IC CL অর্থঃ “আপনি যেই কেবলার উপর ছিলেন, উহাকে আমি এই জন্য কেবলা করিয়াছিলাম, যাহাতে এই কথা প্রতীয়মান হয় যে, কে রাসূলের অনুসারী থাকে আর কে পিঠটান দেয় । নিশ্চিতই ইহা কঠোরতর বিষয় ৷ কিন্তু তাহাদের জন্য নহে যাহাদিগকে আল্লাহ পথ প্রদর্শন করিয়াছেন। আল্লাহ এমন নহেন যে," তোমাদের ঈমান নষ্ট করিয়া দিবেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, করুণাময় ।” (সূরা আলবাকারাঃ আয়াত ১৪৩) হযরত হাসান বসরী (রহঃ) বলিলেন, হযরত আলী (রাঃ) সম্পর্কে আমার সুস্পষ্ট মতামত হইলঃ তিনি এমন ব্যক্তিদের মধ্যে গণ্য যাহাদিগকে আল্লাহ পাক হেদায়েতের নূর দান করিয়াছেন। তদুপরি তিনি ছিলেন একাধারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাত ভাই এবং তাহার জামাতা । তিনি পেয়ারা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত স্নেহভাজন ছিলেন। আল্লাহ পাক তাহার যেই সব ফজিলত ও শ্রেষ্ঠত্ব লিখিয়া রাখিয়াছিলেন, উহার সকল কিছুই তিনি প্রাপ্ত হইয়াছেন। এখন তোমার পক্ষে কিংবা অপর কাহারো পক্ষে ইহা সম্ভব নহে যে, তাহার সেইসব শ্রেষ্ঠত্ব ও বুজুগী মুছিয়া ফেলিবে কিংবা তাহার ও সেইসবের মাঝে অন্তরায় হইবে । হযরত আলী (রাঃ) যদি কোন অন্যায় করিয়াও থাকেন, তবে আল্লাহ পাকই উহার হিসাব লইবেন- আমরা এই বিষয়ে নাক গলাইবার কে? হযরত আলী (রাঃ) সম্পর্কে হাসান বসরীর উপরোক্ত মতামত শুনিয়া হাজ্জাজ রোষানলে জ্বলিয়া উঠিল এবং অতিরিক্ত ক্রোধের কারণে সিংহাসন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।