contents ১০৮ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ মানুষকে আনিয়া হাজির করিতে, যে আমাকে কিস্সা-কাহিনী শোনাইবে। আর তুমি কিনা এমন একজনকে নিয়া আসিয়াছ, যিনি আমাকে সেই নামে ডাকাও পছন্দ করেন না, যাহা আল্লাহ পাক আমার জন্য মনোনীত করিয়াছেন। (অর্থাৎ “আমীরুল মোমেনীন”) ৷ দারোয়ান আরজ করিল, এই ব্যক্তি ছাড়া আর কেহ তো সেই পথে আসে নাই । অতঃপর খলীফা হযরত আতার খেদমতে আরজ করিলেন, আপনি আসন গ্রহণ করুন এবং আমাকে কিছু কথা শোনাইয়া যান। হযরত আতা সংক্ষেপে একটি রেওয়ায়েত উল্লেখ করিয়া বলিলেন, জাহান্নামের একটি উপত্যকার নাম হাবহাব। আল্লাহ পাক উহা এমন শাসনকর্তাদের জন্য প্রস্তুত করিয়াছেন যাহারা নিজ প্রজাদের উপর জুলুম করে। এই কথা শুনিবার সঙ্গে সঙ্গে খলীফা ওলীদ ভয়ানক চিৎকার দিয়া জ্ঞান হারাইয়া ফেলিলেন। ওমর ইবনে আব্দুল আজীজ হযরত আতাকে বলিলেন, আপনি খলীফাকে মারিয়া ফেলিয়াছেন। হযরত আতা তাহার হাত ধরিয়া বলিলেন, হে ওমর! প্রকৃত অবস্থা এইরূপই, প্রকৃত অবস্থা এইরূপই ৷ মালেক ইবনে মারওয়ানকে নসীহত ইবনে আবী শোমায়লা ছিলেন একজন প্রখ্যাত পণ্ডিত ও সাহিত্যিক ৷ একবার তিনি খলীফা মালেক ইবনে মারওয়ানের নিকট গেলে খলীফা তাহাকে কিছু বলার অনুরোধ করিলেন । শোমায়লা বলিলেন, আমি কি বলিব! আপনি তো জানেন যে, আল্লাহ পাকের সন্তুষ্টি ব্যতীত আর যাহা কিছুই বলা হইবে উহাই বক্তার জন্য অকল্যাণ ডাকিয়া আনিবে এবং এই কারণে তাহাকে জবাবদিহিও করিতে হইবে। এই কথা শুনিয়া খলীফা কাদিতে লাগিলেন কিছুক্ষণ পর তিনি বলিলেন, আল্লাহ আপনার উপর রহম করুন, মানুষ তো স্দাসর্বদা একে অপরকে নসীহত করিয়া আসিতেছে (সুতরাং আপনিও আমাকে নসীহত করুন) । এইবার শোমায়েল বলিলেন, হে আমীরুল মোমেনীন! আমার একটি কথা স্মরণ রাখিবেন, কেয়ামতের অশাপ্তি ও তিক্ততা হইতে এমন লোকেরাই মুক্তি খলীফা আব্দুল মালেক পূর্বাধিক ক্রন্দন করিতে করিতে বলিলেন, আপনার এই মূল্যবান নসীহত আমার সারা জীবন স্মরণ থাকিবে। হাজ্জাজের সম্মুখে ইবনে আয়েশা বলেন, একবার হাজ্জাজ বসরা ও কুফা নগরীর আলেম ও ফকীহগণকে ডাকাইলে আমরা সকলে গিয়া তাহার দরবারে হাজির হইলাম । ‘হযরত হাসান বসরী সকলের পরে আগমন করিলেন হাজ্জাজ অত্যন্ত ইজ্জতের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।