দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ১০৭ সন্মুখে বসিয়া আরজ করিলেন, হে আবু মোহাম্মদ! আপনি কি উদ্দেশ্যে তাশরীফ আনিয়াছেন? হযরত আতা বলিলেন, হে আমীরুল মোমেনীন! আপনি আল্লাহ পাকের হেরেম ও রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরেমের ব্যাপারে সর্বদা আল্লাহকে ভয় করুন । হারামাঈনের অধিবাসীদের খৌজ-খবর রাখুন এবং মুহাজির ও আনসারদের বংশধরদের ব্যাপারেও আল্লাহকে ভয় করুন। কেননা, তাহাদের কারণেই আপনি খেলাফতের মসনদে আসীন হইতে পারিয়াছেন। যেই সকল মুজাহিদ সীমান্ত প্রহরা ও মুসলমানদের নিরাপত্তার কাজে নিয়োজিত, তাহাদের ব্যাপারেও আল্লাহকে ভয় করিতে ভুলিবেন না। সাধারণ মুসলমানদের নাগরিক সুবিধা এবং তাহাদের অভাব-অভিযোগের প্রতি নজর রাখিবেন। কেননা, তাহাদের ব্যাপারে বিশেষভাবে আপনাকে জবাবদিহি করিতে হইবে । সাক্ষাতপ্রার্থীদের জন্য কখনো আপনার মহলের দরজা বন্ধ করিবেন না এবং তাহাদিগকে অবহেলা করিবেন না। | হযরত আতা ইবনে রূবাহ’'র উপরোক্ত নসীহতের পর খলীফা আব্দুল মালেক ইবনে মারওয়ান আরজ করিলেন, আপনার নসীহত উত্তম ও যথার্থ । আমি আপনার কথামতই কাজ করিব । অতঃপর হযরত আতা প্ৰস্থানোদ্যত হইলে খলীফা তাহার খেদমতে আরজ করিলেন, হে আবু মোহাম্মদ! এতক্ষণ তো আপনি কেবল মানুষের কথা বলিলেন, এইবার আপনার নিজের কথা এবং নিজের কিছু প্রয়োজনের কথা বলুন ৷ হযরত আতা সঙ্গে সঙ্গে জবাব দিলেন, মানুষের নিকট আমার কোন প্রয়োজন নাই- এই কথা বলিয়াই তিনি কক্ষ হইতে বাহির হইয়া গেলেন তিনি চলিয়া যাওয়ার পর খলীফা মন্তব্য করিলেন, ইহারই নাম মহত্ব ও বুজুগী । কথিত আছে যে, একবার খলীফা ওলীদ ইবনে মালেক তাহার দারোয়ানকে বলিলেন, তুমি প্রধান ফটকে দাড়াইয়া থাক । এই পথে কেহ গেলে তাহাকে আমার নিকট লইয়া আসিবে, আমি তাহার নিকট হইতে গল্প শুনিব । দারোয়ান খলীফার নির্দেশমত ফটকের সম্মুখে দাড়াইয়া রহিল । কিছুক্ষণ পর সেই পথে হযরত আতা ইবনে রূবাহ কোথায় যাইতেছিলেন। দারোয়ান তাহার পথ রোধ করিয়া বলিল, বড় মিয়া! আপনি আমীরুল মোমেনীনের নিকট চলুন, ইহা তাহার নির্দেশ । হযরত আতা নির্বিবাদে দারোয়ানের সঙ্গে গিয়া খলীফার মহলে হাজির হইলেন । সেখানে হযরত ওমর ইবনে আব্দুল আজীজও উপস্থিত ছিলেন। হযরত আতা খলীফা ওলীদ ইবনে মালেককে লক্ষ্য করিয়া বলিলেন, আচ্ছালামু আলাইকুম হে ওলীদ! ছালামের জবাব দানের পর খলীফা দারোয়ানের উপর ক্রুদ্ধ হইয়া বলিলেন, হতভাগা! আমি তোমাকে বলিয়াছিলাম এমন একজন www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।