contents ১০৬ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিও না, নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন। অতঃপর আল্লাহ পাক হযরত আবু বকর (রাঃ)-এর অন্তরে সকুন ও সাস্তূনা নাজিল করিলেন এবং অবশিষ্ট ' রাত তাহারা নির্বিঘ্নে অতিবাহিত করিলেন, হযরত ওমর (রাঃ) বলেন, এই হইল হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ)-এর শ্ৰেষ্ঠ রজনীর ঘটনা । এক্ষণে তাহার শ্রেষ্ঠ দিবসের ঘটনা শোন- রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর আরবের কোন কোন সম্পৃদায় মোরতাদ হইয়া গেল । আবার কেহ কেহ ঘোষণা দিল- আমরা নামাজ পড়িব বটে, কিন্তু জাকাত আদায় করিব না । হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) এই বিদ্রোহীদের বিরুদ্ধে জেহাদ করার প্রস্তুতি গ্রহণ করিলেন । কিন্তু আমি এমন নাজুক পরিস্থিতিতে জেহাদ করার পক্ষে ছিলাম না সুতরাং পরিস্থিতির প্রতিকুলতার কারণে তাহাকে জেহাদ হইতে নিবৃত্ত করার জন্য আমি তাহার খেদমতে গিয়া আরজ করিলাম, আয় নায়েবে রাসূল! আপনি বরং মানুষের নিকট গিয়া নরমভাবে তাহাদিগকে বুঝাইতে চেষ্টা করুন। আমার বক্তব্য শুনিয়া তিনি সবিস্ময়ে বলিলেন, ওমর! আমাকে তুমি অবাক করিলে বটে ৷ ইসলামের পূর্বে তুমি তো বেশ মজবুত ছিলে। আর ইসলামে আসিয়া তুমি এমন নরম হইয়া গেলে? আমি তাহাদের নিকট কি কারণে যাইব বল ? রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্যে চলিয়া গিয়াছেন। ওহীর আগমন বন্ধ হইয়া গিয়াছে । আল্লাহর কসম! তাহারা যদি আমাকে এমন একটি রশিও দিতে অস্বীকার করে- যাহা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিত, তবে আমি তাহাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করিব । জেহাদ করিলাম । এখন আমি শপথ করিয়া বলিতে পারি যে, সেই দিন হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ)-এর সিদ্ধান্ত সঠিক ও সময়পোযোগী ছিল। অতঃপর হযরত ওমর ফারুক (রাঃ) হযরত আবু মুসা আশআরীকে তিরস্কার করিয়া পত্র লিখিয়া পাঠাইলেন । আসমায়ী বলেন, খলীফা আব্দুল মালেক ইবনে মারওয়ান নিজের শাসনামলে একবার হজ্ব পালনের উদ্দেশ্যে মক্কায় আগমন করেন । সেই সময় এক দিন তাহার দরবারে মক্কা ও মক্কার আশপাশের গণ্য মান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এমন সময় প্রখ্যাত বুজুর্গ হযরত আতা ইবনে রূবাহ খলীফার দরবারে আগমন করেন। খলীফা সম্মানে দাড়াইয়া তাহাকে অভ্যর্থনা জ্ঞাপন করেন এবং নিজের একাস্ত নিকটে তাহাকে আসন গ্রহণ করার অনুরোধ করেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।