contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ১০৫ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের অত্যাচার হইতে আত্মরক্ষার উদ্দেশ্যে রাতের আঁধারে মক্কা নগরী ত্যাগ করিয়া মদীনার পথে রওয়ানা হন, তখন হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) তাহার সঙ্গে ছিলেন। পথিমধ্যে কখনো তিনি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্নে, কখনো পশ্চাতে আবার কখনো ডানে ও বামে চলিতেছিলেন। তাহার এই অস্থিরতা দেখিয়া রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে জিজ্ঞাসা করিলেন, হে আৰু বকর! তুমি এমন করিতেছ কেন? তিনি আরজ করিলেন, হে আল্লাহর রাসূল! আমার যখন আশংকা হয় যে, শত্রু হয়ত আপনার সন্মুখ দিকে ওৎ পাতিয়া বসিয়া আছে, তখন আমি আপনার অগ্রে চলিয়া আসি । আবার যখন আশংকা হয়, কেহ হয়ত আপনাকে ধাওয়া করিয়া আসিতেছে, তখন আমি আপনার পিছনে চলিয়া যাই । ডান দিক ও বাম দিক হইতে আক্রমণের আশংকার ক্ষেত্রেও সেই দিকে চলিয়া যাই । মোটকথা, আপনার নিরাপত্তার আশংকায় আমি স্থির থাকিতে পারিতেছি না। শত্ৰুপক্ষ যেন তীহাদের উপস্থিতি টের না পায় এই উদ্দেশ্যে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের অঙ্গুলির উপর ভর দিয়া অতি সন্তর্পণে পথ চলিতেছিলেন। ফলে তাহার আঙ্গুল মোবারক যখম হইয়া যায় । হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) এই অবস্থা দেখিয়া পেয়ারা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর হাটিতে দিলেন না এবং তাহাকে নিজের কাধে তুলিয়া সওর পাহাড়ের একটি গুহার নিকট লইয়া গেলেন । এখানে আসিয়া তিনি বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! সেই মহান জাতের কসম! যিনি আপনাকে সত্য নবীরূপে প্রেরণ করিয়াছেন, আমি এই গুহার অভ্যন্তরভাগ দেখিয়া আসার পূর্বে আপনি ইহাতে. প্রবেশ করিবেন না। কেননা, গুহার ভিতর যদি কোন কষ্টদায়ক প্রাণী থাকে তবে উহা দ্বারা যেন আমিই কষ্ট পাই এবং আপনি নিরাপদ থাকেন। অতঃপর তিনি গুহার ভিতর প্রবেশ করিলেন । যখন তিনি নিশ্চিত হইলেন যে, গুহার ভিতর কোন ক্ষতিকর প্রাণী নাই, তখন তিনি প্রিয় নবী ছাল্াল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতরে লইয়া আসিলেন। পরে হযরত আবু বকর (রাঃ) গুহার এক স্থানে একটি গর্ত দেখিতে পাইলেন । তিনি আশংকা করিলেন, হয়ত উহা হইতে কোন সাপ-বিচ্ছু ইত্যাদি বাহির হইয়া আল্লাহর নবীকে কষ্ট দিতে পারে। অতঃপর তিনি নিজের পা দ্বারা সেই গর্তটির মুখ চাপা দিয়া রাখিলেন। কিছুক্ষণ পর গর্তের ভিতর হইতে একটি সাপ হযরত আবু বকর (রাঃ)-এর পায়ে দংশন করিল । বিষের তীব্র যন্ত্রণায় এক পর্যায়ে তাহার চোখ হইতে পানি বাহির হইয়া আসিল। কিন্তু তবুও তিনি গর্তের মুখ হইতে পা সরাইলেন না । রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ)-কে কাদিতে দেখিয়া বলিলেন, হে আবু বকর! ৮2০ 40| ১1৩5১ ) চিন্তা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।