contents ১০৪ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ খলীফা । অথচ খোত্বায় আপনি হযরত ওমরের (রাঃ) জন্য দোয়া করেন কিন্তু হযরত আবু বকর ছিদ্দিকের কথা স্মরণ করেন না । কয়েক জুমুআ পর্যন্ত তিনি এইরূপই করিলেন। পরে আমীরুল মোমেনীন খলীফা হযরত ওমরের (রাঃ) নিকট আমার নামে অভিযোগ লিখিয়া পাঠাইলেন যে, জাব্বা ইবনে মুহসিন আমার খোৎবায় বাধা সৃষ্টি করিতেছে। এই অভিযোগের প্রেক্ষিতে খলীফা হুকুম পাঠাইলেন, “জাব্বাকে আমার নিকট পাঠাইয়া দাও ৷” খলীফার নির্দেশ পাইয়া আমি বসরা হইতে রওনা হইয়া মদীনায় পৌছাইলাম ৷ এই সময় আমীরুল মোমেনীন গৃহে অবস্থান করিতেছিলেন। আমি দরজায় আওয়াজ দিলে তিনি বাহির হইয়া আসিয়া আমার পরিচয় জিজ্ঞাসা করিলেন। আমি বলিলাম, আমি জাব্বা ইবনে মুহসিন, বসরা হইতে আসিতেছি। তিনি বলিলেন, তুমি তো 'মারহাবা’ কিংবা ‘আহলান’ (অর্থাৎ- এমন বাক্য যাহা পরস্পর সাক্ষাতের সময় বলা হয়) ইত্যাদি কিছুই বলিলে না। আমি বলিলাম, মারহাবা হইল আল্লাহ পাকের পক্ষ হইতে ৷ আর আহলান হইল পরিবার পরিজন । কিন্তু আমি তো একা । আমার পরিবার-পরিজন বা ধন-সম্পদ বলিতে কিছুই নাই । এখন আপনি বলুন, কি কারণে আমাকে এত দূর হইতে ডাকাইয়া আনিয়াছেন এবং কোন্ কারণেই বা আমাকে এই শাস্তি দেওয়া হইল । বিরোধের কারণটা কি? আমি উহার কারণ ব্যাখ্যা করিয়া বলিলাম, হযরত আবু মূসা আশআরী (রাঃ) খোৎবায় আল্লাহ পাকের হামদ ও. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠের পর আপনার জন্য দোয়া করেন। এই বিষয়টি আমার নিকট দৃষ্টিকটু মনে হইয়াছে যে, তিনি আপনাকে হযরত আবু বকর ছিদ্দিকের উপর প্রাধান্য দিতেছেন। এই বিষয়ে তাহার দৃষ্টি আকর্ষণ করাতেই তিনি আপনার নিকট আমার নামে অভিযোগ করিয়াছেন। আমার এই বক্তব্য শুনিয়া হযরত ওমর ফারুক অঝোর ধারায় কাদিতে লাগিলেন । কিছুক্ষণ পর অশ্রু সংবরণ করিয়া তিনি আমাকে বলিলেন, তুমি আমার তুলনায় অধিক তওফীক প্রাপ্ত ও হেদায়েত প্ৰাপ্ত । আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। আমি সঙ্গে সঙ্গে আরজ করিলাম, হে আমীরুল মোমেনীন! আমি আপনাকে ক্ষমা করিয়া দিয়াছি। তিনি বলিলেন, আল্লাহর কসম! আবু বকর ছিদ্দিক (রাঃ)-এর একটি রাত ও একটি দিন ওমর ও ওমরের গোটা বংশধর অপেক্ষা শ্ৰেষ্ঠ । আমি কি তোমার নিকট উহার কারণ বর্ণনা করিব? আমি সম্মত হইলে তিনি বলিলেন- হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ)-এর যেই রাতটি শ্রেষ্ঠ তাহা হইল- www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।