contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ১০৩ হযরত আবু মুসলিম খাওলানীর ঘটনা একবার হযরত আমীর মোয়াবিয়া কি কারণে মুসলমানদের ভাতা বন্ধ করিয়া দেন। এই ঘটনার পর একদিন তিনি খোৎ্বা দিতে শুরু করিলে হযরত আৰু মুসলিম খাওলানী তাহার সম্মুখে দাড়াইয়া বলিলেন, হে মোয়াবিয়া! যেই সমস্ত সম্পদ তুমি আটকাইয়া রাখিয়াছ, সেইগুলি না তোমার পরিশ্রমলন্ধ, না তোমার পিতা বা মাতার পরিশ্রম লন্ধ । খাওলানীর এই বক্তব্য শুনিয়া আমীর মোয়াবিয়া অত্যন্ত ক্রুদ্ধ হইলেন । অতঃপর তিনি মিনম্বর হইতে নামিয়া আসিলেন এবং উপস্থিত সকলকে.নিজ নিজ স্থানে বসিয়া থাকিতে বলিয়া অন্দর মহলে চলিয়া গেলেন। অল্প কিছুক্ষণ পর তিনি গোসল করিয়া ফিরিয়া আসিলেন ৷ অতঃপর সকলকে লক্ষ্য করিয়া বলিলেন, আবু মুসলিম আমাকে এমন কথা বলিয়াছে যে, উহার ফলে আমার মনে ভিষণ রাগ ধরিয়া যায় । আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এরশাদ শুনিয়াছি- UL LUGE wl, Wl ob dl, ob dl os as অর্থাৎ- “ক্রোধ শয়তানের পক্ষ হইতে এবং শয়তান আগুন দ্বারা সৃজিত । আর আগুন পানি দ্বারা নির্বাপিত হয়। সুতরাং তোমাদের মধ্যে কাহারো ক্রোধ হইলে সে যেন গোসল করিয়া লয়!” এই কারণেই ক্রুদ্ধ হওয়ার পর আমি ভিতরে গিয়া গোসল করিয়া আসিয়াছি। এখন আমি আবু মুসলিমকে বলিতেছি, সে যাহা বলিয়াছে ডাহা সত্য । এই সম্পদ আমার শ্রমলন্ধ নহে এবং আমার পিতামাতার শ্রম্লব্ধও নহে । সুতরাং তোমরা আসিয়া তোমাদের ভাতা লইয়া যাও । জাব্বা ইবনে মুহসিনের প্রতিবাদ জাব্বা ইবনে মুহসিন (রহঃ) বলেন, বসরায় আমাদের গভর্ণর ছিলেন হযরত আবু মুসা আশআরী (রাঃ) । তাহার নিয়ম ছিল, খোৎবা প্রদানের সুচনাতে তিনি হামদ ও ছানার পর হযরত ওমর (রাঃ)-এর জন্য দোয়া করিতেন । অর্থাৎ এই ক্ষেত্রে তিনি ইসলামের প্রথম খলীফা হযরত আবু বকরের কথা স্মরণ করিতেন না। তাহার এই আচরণটি আমার নিকট ভাল লাগে নাই । সেমতে একদিন তিনি খোৎ্বা দিতে শুরু করিলে আমি তাহার সম্মুখে দাড়াইয়া বলিলাম, বড় আশ্চর্যের বিষয় যে, আপনি হযরত ওমর ফারুককে (রাঃ) হযরত আবু বকর ছিদ্দিকের (রাঃ) উপর প্রাধান্য দিতেছেন। হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) ছিলেন ছাহেবে রাসূল এবং মুসলমানদের প্রথম www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।