দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents ১০২ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ দিয়াছেন আর আমরা তাহাকে কি দিয়াছি?ঃ তিনি এমনসব কথা বলিয়াছেন যাহা আমাদের নিকট অপছন্দনীয় । উহার পরও আমরা তাহাকে নিরাপদে ছাড়িয়া দিয়াছি। মোটকথা, তাহাদের মধ্যে এই ধরনের আলোচনা চলিতেছিল। এমন সময় বাইতুল্লাহর আঙ্গিনায় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটিল। আর সঙ্গে সঙ্গে তাহারা এক যোগে লাফাইয়া উঠিয়া আল্লাহর নবীকে ঘিরিয়া ' ফেলিল। অতঃপর জনৈক কোরাইশ নেতা তাহাকে জিজ্ঞাসা করিল, হে মুহাম্মদ! তুমি কি আমাদের দেবতাকে খারাপ বল এবং আমাদের ধর্মের নিন্দা কর? আল্লাহর নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর-শাস্ত কণ্ঠে জবাব দিলেনঃ হা, আমি এইরূপই বলি । এই জবাব শুনিয়া তাহারা আরো ক্ষেপিয়া উঠিল এবং এক ব্যক্তি তাহার গায়ের চাদর ধরিয়া হেঁচকা টান দিয়া তাহাকে হেঁচড়াইতে লাগিল । হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) পিছনে দাড়াইয়া ছিলেন । এই মর্মন্তুদ দৃশ্য দেখিয়া তিনি হায় হায় করিয়া উঠিলেন এবং সহসা কোরাইশ সরদারগণকে লক্ষ্য করিয়া বলিলেন, হে হতভাগার দল! তোমাদের বিনাশ হউক । তোমরা কি তাহাকে এই কারণে মারিয়া ফেলিবে যে, তিনি বলেন, আমার রব আল্লাহ? কোরাইশ সরদারগণ হযরত আবু বকরের মুখে এই কথা শুনিয়া তাহাকে ছাড়িয়া চলিয়া গেল । হযরত আব্দুল্লাহ বিন ওমর (রাঃ) বলেন, ইতিপূর্বে আর কখনো কোরাইশরা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতকষ্ট দিতে আমি দেখি নাই । হযরত আব্ুুল্লাহ ইবনে ওমরের অপর এক রেওয়াতে উপরোক্ত ঘটনাটি এইভাবে বর্ণিত হইয়াছে; একদিন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর চত্তরে অবস্থান করিতেছিলেন। এমন সময় :ওকবা ইবনে মুঈত তথায় আসিয়া তাহার কাধে হাত রাখিল। অতঃপর নিজের চাদরটি রাসূল মারিয়া ফেলিতে চাহিল। ইত্যবসরে হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) বাইতুল্লাহর আঙ্গিনায় আগমন করিলেন এবং এই ভয়ানক দৃশ্য দেখিয়া ছুটিয়া আসিয়া ওকবার কবল হইতে আল্লাহর নবীকে উদ্ধার করিলেন । অতঃপর তিনি aA ESA ASN gw 12০৭7 HL LLCNO Aes অর রি CAEN CH 5 সে বলে, আমার পালনকর্তা আল্লাহ । অথচ সে তোমাদের পালনকর্তার নিকট হইতে স্পষ্ট প্রমাণসহ তোমাদের নিকট আগমন করিয়াছে।”. (সূরা মোমিনঃ আয়াত ২৮) www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।