দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ১০১ তিনি বলেন, একদিন আমি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ)-এর নিকট "ওয়াসাল্লামের প্রধান প্রতিপক্ষ কোরাইশ নেতৃবর্গ তাহার উপর যেই নির্যাতন চালাইয়াছে, উহার মধ্যে সর্বাধিক নিষ্ঠুর ঘটনা কোন্টি ছিল? তিনি বলিলেন, একদিন আমি দেখিতে পাইলাম, কোরাইশ নেতৃবৃন্ধ বাইতুল্লাহর হাতিমে জামায়েত হইয়া রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করিতেছে। তাহারা বলিতেছিল, আমরা মোহাম্মাদের ব্যাপারে বহু সহ্য করিয়াছি। সে আমাদের জ্ঞানীদিগকে মূর্খ বলিয়াছে, আমাদের পূর্বপুরুষদিগকে গালি দিয়াছে. এবং আমাদের ধর্মকে ক্রটিযুক্ত বলিয়াছে। আমাদের এঁক্যে ফাটল সৃষ্টি করিয়াছে এবং আমাদের উপাস্যদের প্রতি কটুক্তি করিয়াছে। অথচ আমরা এহেন গুরুতর বিষয়ে সবর করিয়া আসিয়াছি। কোরাইশ নেতৃবর্গ এইসব আলোচনা করিতেছিল, এমন সময় আল্লাহর হাবীব ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথায় আগমন করিলেন এবং হজরে আসওয়াদ চুম্বন করিয়া বাইতুল্লাহর তাওয়াফ শুরু করিলেন । তাওয়াফের এক পর্যায়ে যখন হাতিমের নিকটে আসিলেন, তখন কোরাইশ দলপ'তগণ এক যোগে তাহার উপর বিষোদ্গার করিতে শুরু করিল । আমি তাহার পবিত্র চেহারায় উহার প্রতিক্রিয়া লক্ষ্য করিলাম । কিন্তু তিনি কোরাইশদের এই আচরণের কোন প্রতিবাদ না করিয়া নীরবে তাওয়াফ করিতে লাগিলেন। দ্বিতীয় চক্করেও যখন তিনি কোরাইশদের নিকটে আসিলেন তখন তাহারা আগের মতই আচরণ শুরু করিল । এইবারও তিনি নীরব রহিলেন। কিন্তু তৃতীয় বারও তাহারা অনুরূপ আচরণ করিলে তিনি বলিলেন, হে কোরাইশ নেতৃবর্গ! আমি তোমাদের নিকট মৃত্যুর পয়গাম লইয়া আসিয়াছি (অর্থাৎ- ইসলাম তোমাদের নিকট মৃত্যুর মতই অসহনীয়) । এই কথা শুনিবার পর তাহারা মস্তক অবনত করিয়া এমনভাবে নীরব হইয়া গেল যেন তাহাদের মাথার উপর পাখী বসিয়া আছে। মাত্র কয়েক মুহুর্ত পূর্বে যাহারা প্রিয় নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে. কষ্ট দেওয়ার কাজে তৎপর ছিল, এক্ষণে সেই কোরাইশরাই তাহাকে সাস্ত্না দিয়া বলিতে লাগিল, হে আবুল কাসেম! আপনি নিরাপদে প্রস্থান করুন ৷ আল্লাহর কসম! আপনি মূর্খ নহেন। পরদিন পুনরায় তাহারা হাতিমে জড়ো হইয়া আল্লাহর নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করিতে লাগিল । এই সময় আমি তাহাদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলাম ৷ তাহাদের মধ্য হইতে একজন অপরজনকে বলিল, তোমাদের কি স্বরণ আছে, গতকাল সনি আমাদিগকে কি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।