দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents ১০০ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ AL sll wis G2 LAS ML hal অর্থাৎ “শেষ্ঠ জেহাদ হইল অত্যাচারী শাসকের সামনে দীড়াইয়া হক কথা বলা !” (আবু দাউদ, তিরমিজী, ইবনে মাজা) নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর (রাঃ)-এর ন্যায় ও সত্যের ব্যাপারে আপোষহীন ও অটল মনোভাবের কথা এইভাবে বর্ণনা করিয়াছেন- Lie AILSA SS 3 Nay SMSC Y > 0 অর্থাৎ- ওমর লোহার মত এমন কঠিন যে, আল্লাহর ব্যাপারে কোন তিরস্কারকের তিরস্কার তাহার উপর ক্রিয়া করে নাই । সত্য কথন তাহাকে নির্বান্ধব করিয়া দিয়াছে । (তিরমিজী, তাবরানী) ন্যায় ও সত্যের পথে অটল বুজুর্গগণ যখন এই কথা জানিতে পারিয়াছেন যে, সর্বোত্তম কথা হইল যাহা জালেম বাদশাহর সামনে অকপটে প্রকাশ করা হয় এবং জালেম বাদশাহ যদি এই সত্য কথার অপরাধে (?) মৃত্যুদণ্ডও দেয় তবে উহার ফলে শাহাদাতের উচ্চ মর্যাদা হাসিল হইবে; তখন তাহারা সর্বপ্রকার ভয়-ভীতি ও প্রতিক্লুলতা উপেক্ষা করিয়া হক ও সত্য প্রকাশে ব্রতী হন। এই কাজে তাহারা অনুপম ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দেন এবং নিজেদের জান-মালের বিনিময়ে কেবল আল্লাহ পাকের সন্তুষ্টি ও পারলৌকিক মুক্তি প্রত্যাশা করেন। আমাদের আকাবের ও বুজুর্গানেদ্বীন যেই নীতিতে বাদশাহ ও শাসক শ্রেণীকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিয়াছেন, বর্তমানেও সেই নীতি ও পদ্ধতি অনুসরণ করিতে হইবে৷ নিম্নে আমরা উদাহরণ স্বরূপ এই জাতীয় কয়েকটি ঘটনা উল্লেখ করিব । এইসব ঘটনা পাঠ করিলে জানা যাইবে যে, আমাদের পূর্ববর্তী বুজুর্গগণ নিজ নিজ যুগে জালেম ও গোমরাহ্‌ শাসকদিগকে কিভাবে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিয়াছেন! কোরাইশদের অন্যায় কাজে হযরত আবু বকরের প্রতিবাদ ইসলামের প্রাথমিক যুগে হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) নিজে অসহায় ও দুর্বল হওয়া সত্বেও কোরাইশদের অন্যায় ও নির্যাতনের প্রতিবাদ করিয়াছেন। নিম্নে আমরা এইরূপ একটি ঘটনা উল্লেখ করিতেছি। এই ঘটনার বর্ণনাকারী হযরত ওরওয়া (রাঃ)! www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।