দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ৯৯ চতুৰ্থ পরিচ্ছেদ: বাদশাহ ও শাসক শ্ৰেণীকে সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ রুরা ইতিপূর্বে আমরা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের কয়েকটি স্তর বর্ণনা করিয়াছি। যেমনঃ সংশ্লিষ্ট ব্যক্তিকে তাহার অন্যায় ও গর্হিত কর্ম সম্পর্কে অবহিত করা, ওয়াজ-নসীহতের মাধ্যমে নিষেধ করা, কঠোর ভাষায় বারণ করা এবং বল প্রয়োগের মাধ্যমে বারণ করা বা প্রয়োজনে তিরস্কার ও প্রহার করা । বাদশাহ্‌ ও শাসকবর্গকে উপরোক্ত প্রথম ও দ্বিতীয় স্তরের মাধ্যমে নিষেধ করা জায়েজ। অর্থাৎ জ্ঞাত করা ও উপদেশ দেওয়া । প্রজাদের পক্ষে বল প্রয়োগের মাধ্যমে শাসক শ্রেণীকে নিষেধ করা জায়েজ নহে। কেননা, এইরূপ করিতে গেলে হিতে বিপরীত ও বিবিধ অনিষ্ট সৃষ্টি হওয়ার আশংকা রহিয়াছে। অবশ্য তৃতীয় স্তর তথা কঠোর ভাষা প্রয়োগের মাধ্যমে অন্যায়ের প্রতিরোধ করা জায়েজ এবং মোস্তাহাব। তবে শর্ত হইল, সংশ্লিষ্ট ব্যক্তির এই বিশ্বাস থাকিতে হইবে যে, আমার এই আমলের কারণে অপর কেহ ক্ষতিগ্রস্ত হইবে না । নিজের ক্ষতি হইলে উহার জন্য রিশেষ চিন্তিত হওয়ার কারণ নাই । আমাদের পূর্ববর্তী বুজুর্গগণ অত্যন্ত সাহসিকতার সহিত শাসক শ্রেণীকে আমরে বিল মা'রফ ও নেহী আনিল মুনকার করিয়াছেন এবং এই ক্ষেত্রে সৃষ্ট বিপদাপদকে কিছুমাত্র পরওয়া করেন নাই । কেননা, তাহারা এই কথা ভাল করিয়াই জানিতেন যে, আল্লাহ পাকের দ্বীনের তাবলীগ ও নুসরত করিতে গিয়া যদি জীবনও দিতে হয়, তবে তাহাতেও কোন আপত্তি নাই; কেননা, এইভাবে জীবন দিলে শাহাদাত নসীব হইবে। রাসুলে আকরাম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন- (6 3 m5 Ll dG Po, © le on as I nS + lz ds DNS অর্থাৎ- “শ্ৰেষ্ঠ শহীদ হইলেন হামজা ইবনে আব্দুল মোত্তালিব। অতঃপর সেই ব্যক্তি, যে শাসনকর্তার সামনে দাড়াইয়া আল্লাহর ওয়াস্তে (সৎ কাজের) আদেশ ও (অসৎ কাজের) নিষেধ করে এবং উহার কারনে-শাসক "তাহাকে হত্যা করে।” (হাকিম) হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) হইতে বর্ণিত হাদীছ- www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।