দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ৯৭ মানুষদের তুলনায় সেই আলেমদের শাস্তি অধিক হইবে । কেননা, সাধারণ মানুষের নিকট আল্লাহ পাকের বিধান পৌছাইয়া দেওয়া- ইহা আলেমগণেরই দায়িত্ব ৷ এই দায়িত্ব সম্পাদন তাহাদের পক্ষেই সম্ভব এবং ইহা তাহাদের পেশাও বটে কোন কর্মকার যখন তাহার কর্ম ত্যাগ করিয়া অকর্মন্য অবস্থায় বসিয়া থাকে, তখন স্বাভাবিকভাবেই তাহার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি ধ্বংসপ্রাপ্ত হয়। তো আলেমদের উপর দ্বীনের সেই মহান কর্ম সম্পাদনের দায়িত্ব অর্পিত হইয়াছে- যাহার উপর মানুষের ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ নিহিত । আলেমগণের শান ও পেশা হইল, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে প্রাপ্ত দ্বীনের তা'লীম সাধারণ মানুষের নিকট পৌছাইয়া দেওয়া। আর এই অর্থেই আলেমগণ নবীগণের ওয়ারিস এবং নবীগণের পক্ষ হইতে প্রদত্ত আমানতের হেফাজতকারী ৷ কোন মানুষের পক্ষে এই ওজরের কারণে ঘরে বসিয়া নামাজ পড়া জায়েজ হইবে না যে, লোকেরা ভাল করিয়া নামাজ পড়ে না। বরং সাধারণ মানুষের নামাজের এই ত্রুটি সম্পর্কে জ্ঞাত হওয়ার পর তাহার কর্তব্য হইবে- ঘর হইতে বাহির হইয়া মানুষের নামাজের এছলাহ ও সংশোধনের ফিকিরে আত্মনিয়োগ করা । সংশ্লিষ্ট ব্যক্তির উপর ইহা ওয়াজিবও বটে । বাজারের গর্হিত কর্মের ক্ষেত্রেও এই একই হুকুম ৷ অর্থাৎ কোন ব্যক্তি যদি ইহা জানিতে পারে যে, অমুক বাজারে সর্বদা বা নির্দিষ্ট কোন সময়ে কোন গৰ্হিত কর্ম অনুষ্ঠিত হয়, আর তাহার পক্ষে যদি ইহা দূর করার ক্ষমতাও থাকে, তবে এই ব্যক্তি ঘরে বসিয়া থাকা জায়েজ নহে। বরং বাজারে গিয়া সেই গর্হিত কর্মে বাধা-দেওয়া তাহার উপর ওয়াজিব । সেই গর্হিত কর্মটি যদি পুরাপুরি দূর করা সম্ভব না হয়, তবে যেই পরিমাণ সম্ভব সেই পরিমাণই করিতে হইবে। এই গহিত কর্ম দূর করিতে গিয়া যদি উহার কোন কোনটি দেখিতেও হয় তবুও পিছপা হইবে না। কেননা, যেই পরিমাণ দূর করা সম্ভব সেই পরিমাণ দূর করিতে গিয়া যদি অগত্যা অবশিষ্ট গর্হিত কর্মের উপর নজর পড়ে, তবে তাহাতে কোন পাপ হইবে না। মোটকথা, প্রতিটি মুসলমানের কর্তব্য, মানুষের এছলাহ ও সংশোধনের ফিকির করা । এই এছলাহ ও সংশোধনের আমল শুরু করিবে প্রথমে নিজের উপর । নিজের ইছলাহ হইল- পাবন্দির সহিত শরীয়তের ফরজ হুকুম সমূহের উপর আমল করা এবং সর্ব প্রকার হারাম ও নিষিদ্ধ বিষয় হইতে বাচিয়া থাকা । নিজের সংশোধনের পর সর্ব প্রথম নিজের ঘরের লোকজনের সংশোধনের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।