contents ৯৬ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ মান বর্ধনের ক্ষেত্রেও এইরূপ কেয়াস করিতে হইবে । স্বতস্ত্রভাবে ইহা মোবাহ কিন্তু ব্যক্তিবিশেষে ইহার হুকুমে তারতম্য হইবে। অর্থাৎ বিত্তহীনের পক্ষে অপব্যয় এবং বিত্তবানের পক্ষে জায়েজ । সাধারণ মুনকার যাহারা অকর্মন্য অবস্থায় ঘরে বসিয়া থাকে, অর্থাৎ- মানুষকে দ্বীনের তালীম দেওয়া এবং সৎ কাজের প্রতি উৎসাহ প্রদান ইত্যাদি কাজ হইতে গা বাচাইয়া চলে তাহারাও গর্হিত কর্মের অন্তর্ভুক্ত বলিয়া গণ্য হইবে । গ্রাম ও বস্তি এলাকায় তো বটেই, বরং শহরের অধিকাংশ মানুষও নামাজের মাসায়েল হইতে অজ্ঞ । সুতরাং প্রতিটি মহল্লা ও শহরে এমন একজন বিজ্ঞ আলেম থাকা আবশ্যক- যিনি নিজের এলাকায় বসবাসকারী সকলকে দ্বীনের আবশ্যকীয় বিধান শিক্ষা দিবেন। অর্থাৎ যেই আলেম ফরজে আইন পালন করিবার পর ফরজে কেফায়ার উপর আমল করিতে সক্ষম, তাহার উচিৎ এলাকার জনসাধারণের নিকট গমনপূর্বক তাহাদিগকে দ্বীনের আবশ্যকীয় বিধান শিক্ষা দেওয়া । এই কাজে বাহির হওয়ার সময় নিজের পাথেয় সঙ্গে লইয়া যাইবে এবং সাধারণ মানুষের দেওয়া খাদ্য গ্রহণ করিবে না। কেননা, তাহাদের অধিকাংশ খাদ্য সন্দেহযুক্ত । কোন এলাকার একজন আলেমও যদি এই দায়িত্ব পালন করে তবে সেই এলাকার অপরাপর আলেমগণ এই দায়িত্ব হইতে অব্যাহতি পাইবে । অন্যথায় সকলেই অপরাধী হইবে। আলেমগণ এই কারণে অপরাধী হইবে যে, তাহারা সাধারণ মানুষের নিকট দ্বীনের দাওয়াত লইয়া যায় নাই । আর সাধারণ মানুষ অপরাধী হওয়ার কারণ- তাহারা দ্বীনের আহ্কাম বিষয়ে অজ্ঞ হওয়া সত্ত্বেও তাহা শিক্ষা করার চেষ্টা করে নাই । সাধারণ মানুষের মধ্যে যাহারা নামাজের মাসায়েল সম্পর্কে অবগত, তাহাদের কর্তব্য- অপরাপর মানুষকে তাহা শিক্ষা দেওয়া । অন্যথায় তাহারাও অজ্ঞ মানুষদের গোনাহের অংশীদার হইবে। এই কথা সকলেরই জানা যে, কোন মানুষই মাতৃগর্ভ হইতে আলেম হইয়া জন্মগ্রহণ করে না । সুতরাং যাহাদিগকে আল্লাহ পাক এলেম দান করিয়াছেন, সেই আলেমদের কর্তব্য দাওয়াত ও তাবলীগের মাধ্যমে সাধারণ অজ্ঞ মানুষদের নিকট দ্বীনের বিধান পৌছাইয়া দেওয়া । আলেম হওয়ার জন্য ইহা জরুরী নহে যে, দ্বীনের যাবতীয় বিধি-বিধান ও সুস্মাতিসূক্ষ্ম বিষয়ে পারদর্শী হইতে হইবে। বরং যেই ব্যক্তি দ্বীনের একটি মাসআলা ও একটি বিষয় সম্পর্কে জ্ঞাত হইবে, তাহাকে সেই বিষয়ের আলেম মনে করা হইবে । অবশ্য ইহা অন্য কথা যে, আল্লাহ পাক যাহাদিগকে দ্বীনের তাবলীগ ও তালীমের যোগ্যতা দান করিয়াছেন, সেই আলেমগণ যদি তাহাদের দায়িত্ব পালন না করে, তবে সাধারণ অজ্ঞ wWwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।