সাহাবা চরিত 9 ১০১ মদীনায় পৌছে প্রথমে মসজিদে প্রবেশ করেই দু'রাকাত তাহিয়াতুল মসজিদ নামায আদায় করে লোকদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে মসজিদে বসে গেলেন। প্রথমে মুনাফিকরা এসে রাসূল (সাঃ)-এর কাছে মিথ্যা আপত্তি পেশ করে আল্লাহ্র কসম খেয়ে নিজেদের জিহাদে যোগ না দেয়ার কারণ বর্ণনা করতে লাগল । রাসূল (সাঃ) তাদের কথা শুনে বিষয়টি আল্লাহূর উপর সোপর্দ করলেন। এমন সময় আমি হাযির হয়ে রাসূল (সাঃ)-কে সালাম করলে তিনি অত্যন্ত অসস্তুষ্টির ভঙ্গিতে একটু মুসকি হেসে মুখ ফিরায়ে নিলেন । আমি তখন বললাম, আল্লাহ্র কসম আমি মুনাফিক নই, আমার ঈমানও বিনষ্ট হয়নি । তখন তিনি বললেন, “এখানে এস ৷” কাছে গিয়ে বসলে তিনি জিজ্ঞেস করলেন, কোন জিনিস তোমাকে তাবুক যুদ্ধে অংশগ্রহণ করা হতে বিরত রেখেছে? আমি বললাম হে আল্লাহ্র রাসূল এ মুহূর্তে আমি যদি কোন দুনিয়াদার লোক হতাম; তাহলে যে কোন একটা মিথ্যা বলে আমার ক্রটির ক্ষমা চেয়ে নিতাম ৷ কারণ, গুছিয়ে কথা বলার কৌশল আল্লাহ্ আমাকে দান করেছেন । কিন্তু আজ যদি আমি মিথ্যা কথা বলে আপনাকে সন্তুষ্ট করি, তাহলে নিশ্চয় আল্লাহ্ তায়ালা আমার প্রতি নারায হবেন। আর যদি আমি সত্য কথা বলি তাহলে আপনি আমার প্রতি অসন্তুষ্ট হবেন সন্দেহ নেই, কিন্তু অচিরেই আল্লাহ্ আপনার ক্রোধকেই ঠান্ডা করে দিবেন। সুতরাং সত্য কথাই বলি, আল্লাহ্র কসম আমার তাবুক যুদ্ধে অংশ গ্রহণ করার কোন আপত্তি ছিল না, বরং বর্তমানে আমি যেরূপ স্বচ্ছল এর পূর্বে আমি কখনও এরূপ স্বচ্ছল ছিলাম না। আমার কথা শুনে রাসূল (সাঃ) বললেন, তাহলে তুমি সত্য বলছ! এরপর তিনি আমাকে বললেন, এখন যাও, আল্লাহ্ তায়ালাই তোমার ফয়সালা করবেন। আমি সেখান থেকে ফিরে এলে আত্মীয়-স্বজনরা তিরঙফার করতে লাগল। তারা বলল, এর পূর্বে তুমি কখনও কোন ভুল করনি, এটাই তোমার প্রথম ভুল । তুমি যদি কোন একটা কারণ পেশ করে আল্লাহ্র দরবারে তোমার মাগফিরাতের জন্য রাসূল (সাঃ)-কে দোয়া করার আবেদন করতে, তাহলে রাসূল (সাঃ)-এর দোয়া তোমার মাগফিরাতের জন্যই যথেষ্ট ছিল। তখন আমি বললাম, আমার মত আরো কেহ আছে কি? তারা বলল, হ্যা আরো দু'জন আছেন যাদের সাথেও রাসূল (সাঃ) এরূপই ব্যবহার করেছেন। তাদের মধ্যে হেলাল ইবনে উমাইয়া (রাঃ) ও মুবারাহ ইবনে রাবী । আমি দেখলাম, দু'জন ভাল লোক এবং উভয়ই বদরী সাহাবী । রাসুলুল্লাহ (সাঃ) সমস্ত সাহাবীকে নির্দেশ দিলেন যে, কেহ এদের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।