সাহাবা চরিত ] ১০০ সংক্রান্ত নির্দেশ ছিল যে, কোথায় এবং কোন্দিকে যুদ্ধ হবে তা তিনি কখনও সুস্পষ্ট প্রকাশ করতেন না । যে দিকে যুদ্ধ তার বিপরীত দিকের খোজ খবরও নিতেন, কারণ কোন্ দিকে অভিযান চলবে তা নিশ্চিত বলা ষেত না । কিন্তু তাবুকের যুদ্ধে সুস্সষ্টভাবেই ঘোষণা করেছিলেন। কারণ সময়টা ছিল প্রচন্ড গরমকাল আর যুদ্ধক্ষেত্রটি ছিল বহু দূরে আর শক্রপক্ষমও ছিল প্রবল শক্তিশালী । কাজেই যাত্রার পূর্বেই নিজ বাহিনীকে সর্ব বিষয়ে সুচারুরূপে প্রস্তুতি নেয়ার আদেশ দিয়েছিলেন। ফলে, এত অধিক মুসলমান জিহাদে প্রস্তুত হয়েছিলেন যে, তাদের তালিকা করা কঠিন হয়ে পড়েছিল । লোক এত অধিক ছিল কেউ অনুপস্থিত থাকলে তা অনুমান করা সম্ভবপর ছিল না। হযরত কা'ব (রাঃ) বলেন, আমি অতি সকালেই যুদ্ধে যাওয়ার সামানপত্র ঠিক করার মনস্থ করলাম যে কোন মুহূর্তে যুদ্ধে চলে যাব । এরিমধ্যে রাসূল (সাঃ) সাহাবী (রাঃ)-দেরকে নিয়ে তাবুক অভিযানের উদ্দেশ্যে রওয়না হয়ে গেলেন ৷ কিন্তু আমার যাওয়া আর হল না । রাসূল (সাঃ) চলে যাওয়ার পর ভাবলাম, দু'এক দিনের মধ্যেই রওয়ানা হয়ে তাদের সাথী হব । কিন্তু চিন্তা-ভাবনা করতে করতে রাসূল (সাঃ) তাবুকের নিকটবর্তী হলেন, তথাপি আমার মনস্থির করা আর হল না। সব সাহাবায়ে কিরাম (রাঃ) চলে যাওয়ার পর মদীনার রাজপথে দেখলাম, আর কেউ সেখানে অবশিষ্ট নেই; শুধু দু'একটি মুনাফিক আর অক্ষম বৃদ্ধ ও শিশুরা ব্যতিত ৷ রাসূল (সাঃ) তীবুকে পৌঁছে আমার কথা জিজ্ঞেস করলেন, কা'ব কোথায়? তাকে দেখছি না? একজন সাহাবী (রাঃ) বললেন, তার ধন সম্পদ তাকে আটকে রেখেছে। এ কথা শুনে হযরত মায়ায (রাঃ) বললেন, ‘মিথ্যা কথা, আমি যতটুকু জানি, সে ভাল লোক অর্থাৎ মুনাফিক নয় ৷ কিন্তু রাসূল (সাঃ) এ কথার উপর নীরব রইলেন। যুদ্ধ শেষে মুসলমানগণ যখন বিজয় বেশে দলবলসহ ক্রমান্বয়ে মদীনার দিকে অগ্রসর হলেন, এ সংবাদে তখন আমার দুশ্চিন্তার অন্ত রইল না। ভাবলাম কি কৈফিয়ত দিব রাসূল (সাঃ)-এর কাছে? দিন যতই অতিবাহিত হল আমার অনুশোচনা ও অশান্তি ক্রমাগত বাড়তে লাগল । মনে নানা আপত্তির কথা উদয় হতে লাগল ভাবলাম, কোন একটা মিথ্যার আশ্রয় নিয়ে রাসূল (সাঃ)-এর থেকে ক্ষমা চেয়ে নিব । আবার ভাবলাম, আল্লাহ্র নবীর সাথে মিথ্যা বলব, তা কি করে সম্ভব? এ ব্যাপারে বাড়ির বয়োজ্যেষ্ঠদের সাথে পরামর্শ করা অবস্থাতেই রাসূল (সাঃ) তার বাহিনীসহ মদীনায় ফিরে এলেন । তখন আর কি করব অস্তিরচিত্তেই সত্য বলার সিদ্ধান্ত নিলাম । রাসূল (সাঃ) অভ্যাসানুসারে তিনি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।