সাহাবা চরিত 0:৯৯ তাবুকের যুদ্ধে হযরত কা’ব (রাঃ)-এর অনুপস্থিতি ও তওবা তাবুক যুদ্ধ যখন শুরু হয়েছিল তখন সময়টা ছিল অত্যাধিক গরমের । তাবুকের যুদ্ধে অংশগ্রহণে অপারগ লোক ব্যতীত প্রায় ৮০ জনের বেশি আনসার মুনাফিক এবং প্রায় সমান সংখ্যক বেদুইন তাছাড়া মদীনার বাইরের বড় এক দলের লোকও এ যুদ্ধে অংশগ্রহণ করেনি । তাই লোকেরা অন্য লোকদেরকেও এ যুদ্ধে অংশগ্রহণ হতে বিরত রেখেছিল এবং এ বলে প্রচার করেছিল যে, এ প্রচন্ড গরমে এ যুদ্ধে বের হবে না,” এরূপ প্রচারণাই প্রচার করে লোকদেরকে বাধা প্রদান করেছিল। এ সম্পর্কে মহান আল্লাহ্ তায়ালা বলেন, “জাহান্নামের আগুন এর চেয়েও তীব্র থেকে তীব্রতর এবং গরম!” তাছাড়া আরও তিন জন খীটি মুসলমানও এ জিহাদে অংশগ্রহণ করেননি । তারা কা'ব ইবৃনে মালিক (রাঃ), হেলাল ইবনে উমাইয়া (রাঃ) এবং মুরারাহ ইবনে রাবী (রাঃ)। এ তিনজন সাহাবী (রাঃ) মোনাফেকী কিংবা কোন সঙ্গত কারণে নয় বরং আর্থিক স্বচ্ছলতাই এ জিহাদে শরীক না হওয়ার ছিল প্রধান কারণ ৷ কা'ব (রাঃ)-এর নিজের বর্ণনা, আমি ভাবলাম বাগানে খেজুরের ফলন খুব ভাল হওয়ায় আমি যদি চলে যাই, তাহলে সব খেজুর বিনষ্ট হওয়ার আশাংকা দেখা দিবে। তাছাড়া আমি তো সব জিহাদে অংশগ্রহণ করেছি এ জিহাদে অংশগ্রহণ না করলে দোষের তেমন কিছুই হবে না, এরূপ চিন্তাই রয়ে গেলাম । যখন যুদ্ধের পর তার কাছে কৈফিয়ত চাওয়া হল তখন তিনি অত্যন্ত দুঃখিত ও লজ্জিত হয়ে গোটা বাগানটিই আল্লাহ্র পথে দান করলেন এ চিন্তা করে, কেননা এ বাগানটি যুদ্ধে শরীক হতে তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। হযরত হেলাল ইবনে উমাইয়া (রাঃ)-এর পরিবারে কিছু লোক কোথাও যাওয়াতে ভাবলেন, আমি সব জিহাদেই শরীক হয়েছি শুধুমাত্র এ একটি জিহাদেই শরীক না হলে তাতে আর কি হবে? এটা ভেবে তিনি রয়ে গেলেন ৷ যুদ্ধের পর যখন বোধোদয় হল তখন সমস্ত আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার মনস্থ করলেন । কেননা এ পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনের কারণেই যুদ্ধে না যাওয়ার প্রধান মূল কারণ ছিল। হযরত কা'ব (রাঃ) তাবুক যুদ্ধে অংশগ্রহণ হতে বিরত থাকার ঘটনা বিভিন্ন হাদীসে বর্ণিত হয়েছে তিনি নিজেই আপন ক্রটির কথা বিস্তারিত বর্ণনা করে বলেন, তাবুকের যুদ্ধের পূর্বে আমি আর কোন দিন এত স্বচ্ছল ও সুখী ছিলাম না ৷ এ যুদ্ধের সময় আমার যত ধন-সম্পদ ছিল আর কোন কালেও তত ছিল না । রাসূল (সাঃ)-এর একটি যুদ্ধ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।