সাহাবা চরিত 9 ৯৮ পর্যায়ক্রমে এক একটি উটে আরোহণ করতেন। এ জিহাদকে এ জন্যই ইতিহাসে “জাইশুল উস্রাহ্ বা অভাব গ্রস্ত সৈন্যদল” নামে অভিহিত করা হয়েছে। এ জিহাদের সময়টা ছিল ত্যাগ, তিতিক্ষা ও সংকটাপন্নের কারণ । যুদ্ধক্ষেত্ৰ ছিল সুদূর তাবুকে এবং সময় ছিল অত্যাধিক গরম কাল । তদুপরি তখন মদীনায় খেজুর পাকার ছিল মওসুম । আর তখন ছিল মদীনাবাসীদের খেজুর তুলার মওসুম আর এ খেজুরের উপরই নির্ভরশীল ছিল তারা এ সময়ে খেজুর ঘরে তুলতে না পারলে তা বিনষ্ট হওয়ার আশংকা ছিল। ফলে বছরের খোরাকী হারিয়ে মদীনাবাসী দারুন কষ্টে নিপতিত হওয়ার আশংকাও ছিল অধিক ৷ মুসলমানদের জন্য এ সময়ে জিহাদে যাওয়া এক কঠিন পরীক্ষার সমতুল্য ছিল। একদিকে আল্লাহ্র ভয় অপরদিকে রাসূল (সাঃ)-এর আদেশ এবং অপর দিকে সারা বছরের খোরাকী হারাবার আশংকা । এত সব বাধা-বিপত্তি সত্বেও স্ত্রীলোক, বৃদ্ধ ও মুনাফিক ব্যতীত সমস্ত মুসলমানই এ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন । যারা অপরিহার্য কারণ বশতঃ এবং যানবাহনের জন্য উট সং করতে না পারার দরুন এ জিহাদের অংশগ্রহণ করতে পারেননি আপেক্ষে তারা ক্ৰন্দনরত অবস্থায় রয়ে গিয়েছিলেন। রাসূল (সাঃ) সাহাবী (রাঃ)-দের নিয়ে তাবুকের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যখন সামূদ জাতির বস্তিতে পৌছলেন, তখন তিনি চাদর দিয়ে নিজের মুখ ঢেকে উট দ্রুত চালাতে লাগলেন এবং সাহাবী (রাঃ)-দেরকে বললেন, যালিমদের এ বস্তিটা ক্রন্দনরত অবস্থায় তাড়াতাড়ি অতিক্ৰম কর। এ বস্তিতে সামূদ জাতির উপর আল্লাহ্র যে আযাব এসেছিল আল্লাহ্ না করুন, সে আযাব যেন তোমাদের উপরও আপতিত না হয়, সেজন্য আনল্লাহ্কে ভয় করতে থাক । আল্লাহ্র রাসূল (সাঃ) একটি অভিশপ্ত স্থান অতিক্রম করার সময় আল্লাহ্র গযবের ভয়ে নিজের চেহারা চাদর দিয়ে ঢেকে নিজ সাহাবী (রাঃ)-দেরকে আল্লাহ্র ভয়ে ক্রন্দন করতে করতে এ স্থানটি অতিক্রম করতে আদেশ করলেন আমাদের উপর কোনরূপ বালা-মুসিবত বা অপদ-বিপদ, যেমন- ভূমিকম্প, ও ভূমিকম্প বিধ্বস্ত স্থানসমূহ পরিদর্শন করতে যাই, আর কান্নাকাটি পরিবর্তে ভয় বা বিষাদের কোন কল্পনাও আমাদের মনে তখন উদয় হয়না । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।