সাহাবা চরিত 0 ৯৬ আমি দেখলাম, তার ঘন দাড়ির ভিতর দিয়ে ধোয়া বের হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই হারীরার মত এক প্রকার খাদ্য প্রস্তুত করে তিনি নিজ হাতে খাবার পরিবেশন করে শিশুদের খাওয়ালেন। পরিতৃপ্ত হয়ে শিশুরা খাবার খেয়ে আনন্দে মশগুল হয়ে গেল । তিনি অবশিষ্ট খাবার মেয়েলোকটির হাতে তুলে দিলে মেয়েলোকটি আনন্দিত হয়ে বলল, আল্লাহ্ তায়ালা তোমাকে এর উপযুক্ত পুরস্কার প্রদান করুন । তুমিই ছিলে খলিফার উপযুক্ত; ওমরের স্থলে তোমাকেই খলীফা করা উচিত ছিল। হযরত ওমর (রাঃ) তাকে সাস্তবনা দিয়ে বললেন, তুমি যখন ওমরের কাছে যাবে তখন সেখানে আমাকেও দেখতে পাবে। হযরত ওমর (রাঃ) ফযরের নামাযে অধিকাংশ সময় সূরা কাহফ ও সূরা ত্বা-হা প্রভৃতি সুদীর্ঘ সূরা পাঠ করে ক্রন্দন করতেন । কান্নার শব্দ অনেক দূর পর্যন্ত পৌঁছে যেত । একবার ফযরের নামাযে সূরা ইউসুফ পড়া অবস্থায় । যখন ৪১ $54! | ৩৮39 পৰ্যন্ত পৌছলেন তখন এত বেশি কাঁদলেন যে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। যেতেন । কি অদ্ভুত আল্লাহ্র ভয় যার ভয়ে পৃথিবী কম্পিত হত, যার নামে বড় বড় রাজা-বাদশারা পর্যন্ত ভয়ে কম্পিত থাকত, চৌদ্দ শত বছর পর আজও যার খ্যাতি পৃথিবীর ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে, সে পূণ্যবান মহাপুরুষ হযরত ওমর (রাঃ)-এর অস্তরও আল্লাহ্র ভয়ে চূর্ণ-বিচূর্ণ হয়ে যেত । এ যুগে কোন বাদশাহ বা আমীর, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, প্রজা-সাধারণের সাথে এরূপ ব্যবহার করে থাকে কি? শাসক আর প্রজার দূরত্ব যে কত আজ তার ব্যবধান বৰ্ণনা করা সত্যিই দুশ্কর। হযরত আবদুল্লাহ ইব্নে আব্বাস (রাঃ)-এর উপদেশ হযরত ওহাব ইবৃনে মুনাবেবহ (রাঃ) বলেন, হযরত আবদুল্লাহ্ ইবৃনে আব্বাস (রাঃ)-এর দৃষ্টিশক্তি বিনষ্ট হয়ে যাওয়ার পর তিনি আমাকে নিয়ে কা'বা শরীফ পৌছলেন। সেখানে কিছু লোকের ঝগড়া-বিবাদ শুনে তিনি আমাকে এ ঝগড়ার স্থানে নিয়ে যাওয়ার নির্দেশ দিলে আমি তাই করলাম । সেখানে তিনি অস্বীকার করে বললেন, তোমরা কি জান না যে, যারা আল্লাহ্র খাস বান্দা, আল্লাহ্র ভয় তাদেরকে সব সময় চুপ করে রাখে । অথচ তারা দুর্বলও নয় এবং বোকাও নন । বরং তারা ভাষা জ্ঞানে পন্ডিত, বাক্ শক্তিসম্পন্ন বুদ্ধিমান ! কিন্তু সাহাবা-৭ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।