দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ৯৫ একদিন হযরত ওমর (রাঃ)-এর সাথে মদীনার অদূরে হাররা নামক স্থানে যাওয়ার সময় জনমানবহীন প্রান্তরে আগুন দেখা গেলে তিনি বললেন, হয়ত কোন কাফেলা হবে, রাত্রি হয়ে যাওয়ার দরুন শহরে প্রবেশ করতে না পেরে মাঠেই তাবু ফেলেছে। সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম, একটি মেয়েলোক বসে আছে। তার আশেপাশে কয়েকটি ছেলে মেয়ে চিৎকার করে কার্নাকাটি করছে। পাশেই একটি চুলায় আগুন জ্বলছে, তার উপর পানি ভর্তি একটি পাত্র রয়েছে। এমতাবস্থায় হযরত ওমর (রাঃ) সালাম দিয়ে কাছে আসার অনুমতি বাচ্চাগুলো কাঁদছে কেন । মেয়েলোকটি বলল, ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে কীদছে। তিনি বললেন, পাত্রের মধ্যে কি রয়েছে? সে বলল, পানি ভর্তি করে চুলার উপর রেখেছি, যেন বাচ্চাগুলো খাবারের আশায় কিছুটা শান্তনা পেয়ে ঘুমিয়ে পড়ে । এরপর মেয়েলোকটি বলল, আমার এবং আমীরুল মুমেনীন হযরত ওমরের ফয়সালা আল্লাহ্র দরবারে হবে। তিনি কেন আমাদের এরূপ দুরবস্থায় কোন খবর নিচ্ছেন না? এ কথা শুনে হযরত ওমর (রাঃ) কেঁদে বললেন, আল্লাহ্‌ তোমার উপর রহমত নাযিল করুন, ওমর তোমাদের এরূপ দুর্দশার অবস্থা কি করে জানবেন? মেয়েলোকটি বসল, তিনি আমাদের প্রতিনিধি, অথচ ‘আমাদের কোন খোজ খবর রাখবেন না এটা কেমন কথা? হযরত আসলাম (রাঃ) বলেন, এ কথা শুনে তিনি আমাকে সাথে করে মদীনায় ফিরে এসে বায়তুল মাল থেকে কিছু আটা, চর্বি, কয়েকটি কাপড় এবং কিছু অর্থ নিয়ে একটি বস্তায় ভর্তি করে বললেন, বস্তা ভর্তি এ বোঝা আমার পিঠে তুলে দাও । তখন আমি আরয করলাম, হে আমিরুল মুমেনীন, এ হতে পাঁরে না বরং এ বোঝা আমি বহন করে নিয়ে যাব। তখন তিনি বললেন না, এ বোঝাটা আমাকেই বহন করতে দাও । এভাবেই দু’তিন বার অনুরোধ করার পর তিনি বললেন, কিয়ামতের দিনও কি তুমিই আমার বোঝা উঠাবে? এ বোঝাটা আমাকেই বহন করতে হবে, কেননা এ ব্যাপারে কিয়ামতের দিন আমাকেই প্রশ্ন করা হবে। অবশেষে আমি বাধ্য হয়েই বস্তাটি খলিফার পিঠে তুলে দিলাম । তিনি খুব দ্রুতগতিতে মেয়েলোকটির কাছে পৌছে গেলেন। আমিও সাথে ছিলাম । সেখানে পৌছেই তিনি পাত্রের মধ্যে আটা, খেজুর ও কিছুটা চর্বি ঢেলে চুলায় আগুন ধরিয়ে নিজেই পাক শুরু করে দিলেন হযরত আসলাম (রাঃ) বলেন, www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।