সাহাবা চরিত 0৯৪ এত চিন্তা? হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) -এর মত লোক হঠাৎ একটি মাত্র কটু কথা বলে একজনের মনে কষ্ট দিয়েছেন কিন্তু এ কথার প্রতিশোধ নেয়ার জন্য তার কত চিন্তা, কত চেষ্টা । প্রথমে প্রতিশোধ নেয়ার জন্য অনুরোধ করলেন, প্রতিশোধ না নিলে তার বিরুদ্ধে রাসূল (সাঃ)-এর দরবারে নালিশ করবেন এ ধরনের কথা বললেন অর্থাৎ যে করেই হোক নিজের ক্রটির জন্য আল্লাহ্র বান্দা থেকে ক্ষমা লাভ করতে হবে, নতুবা হাশরের দিন এ হন্ধুল ভীতি আর কাকে বলে । মানুষের মনে আমরা প্রতিনিয়ত কত শত উপায়ে কষ্ট দিয়ে থাকি; কিন্তু আল্লাহ্র ভয়ে তাদের ক্ষমা চেয়ে মুক্তি লাভ করার চিন্তা কোন দিন আমাদের মনে উদয় হয় কি? আল্লাহ্র ভয়ে ভীত হযরত ওমর (রাঃ) কোন কোন সময় হযরত ওমর (রাঃ) একটি তূণখন্ড হাতে নিয়ে অনুরূপ হওয়ার ইচ্ছা পোষণ করলেন । আবার কখনও বলতেন, আমার যদ জন্মই না হত । এরূপ আক্ষেপ সদা সর্বদাই করতেন । একদিন তিনি এক কাজে লিণ্ড থাকা অবস্থায় জনৈক ব্যক্তি এসে নালিশ করল যে, অমুক ব্যক্তি আমার উপর জুলুম করেছে, আমি আপনার কাছে এর সুবিচার চাই । হযরত ওমর (রাঃ) লোকটিকে বেত্রাঘাত করে বললেন, এ কাজের জন্য যখন বসি তখন আস না কে? এখন অন্য কাজে ব্যস্ত রয়েছি। আর এসেই বল যে, আমি অমুকের বিচার চাই । লোকটি চলে যাওয়ার পর হযরত ওমর (রাঃ) তৎক্ষণাৎ লোক পাঠিয়ে এ ব্যক্তিকে ডেকে এনে তার হাতে চাবুক দিয়ে বললেন, আমাকে এখনই বেত্রাঘাত করে প্রতিশোধ নিয়ে আমাকে রক্ষা কর। এটাই তোমার কাছে আমার আন্তরিক আবেদন । তখন লোকটি বলল, আল্লাহ্র ওয়াস্তে আমি আপনাকে ক্ষমা করে দিলাম ৷ সে মুহূর্তে হযরত ওমর (রাঃ) ঘরে গিয়ে দু'রাকাআাত নফল নামায আদায় করে নিজেকে সম্বোধন করে আক্ষেপ করে বলতে লাগলেন, “হে ওমর! তুমি কতই নিকৃষ্ট ছিলে, আল্লাহ্ তোমাকে সম্মানিত করেছেন। তুমি পথভ্রষ্ট ছিলে। আল্লাহ তোমাকে হিদায়াত করেছেন। তুমি অপদস্ত ছিলে, আল্লাহ্ তোমাকে ইজ্জত প্রদান করে মানুষের প্রতিনিধি করেছেন। এখন তোমার কাছে এসে একজন ফরিয়াদী তার উপর জুলুমের বিচার প্রার্থী হল আর তুমি তাকে উল্টা বেত্রাঘাত করে তাড়িয়ে দিলে? কাল কিয়ামতে তুমি কি জওয়াব দিবে? অনেকক্ষণ পর্যন্ত তিনি এভাবে নিজেকে ধিক্কার দিতে থাকলেন!” হযরত আসলাম (রাঃ) ছিলেন হযরত ওমর (রাঃ)-এর গোলাম ৷ তিনি বলেন, আমি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।