দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 09 ৯৩ পরকালের একমাত্র পাথেয় সৎ আমল, যে ব্যক্তি সংগ্রহ করবে সে নাযাত পাবে। পরকালের মুক্তির এটাই প্রথম ও প্রধান শর্ত । হযরত আবু বকর সিদ্দীক (রাঃ)-এর আল্লাহ্‌ভীতি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সমস্ত ওলামায়ে কিরামের মতানুসারে হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) নবীদের পর মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানব, তিনি নিঃসন্দেহে বেহেশৃতী বলে আল্লাহ্‌র নবী (সাঃ) ঘোষণা করেছেন। তিনি সিদ্দীক (রাঃ)-কে আহবান করবে আর উন্মতের মধ্যে তিনিই সর্ব প্রথম বেহেশতে প্রবেশ করবেন । তিনি অধিক মর্যাদাসম্পন্ন হওয়া সত্বেও আক্ষেপ করে বলতেন, আমি যদি ঘাস হতাম, যা জানোয়ারে খেয়ে ফেলত । আবার কোন কোন সময় বলতেন, আমি যদি কোন মুমিনের গায়ের পশম হতাম । আবার কখনো কখনো বলতেন, যদি আমি কোন গাছ হতাম যা কেটে ফেলা হত । একদিন জঙ্গলে গিয়ে একটি জানোয়ারকে বসা অবস্থায় দেখে সুদীর্ঘ এক নিশ্বাস ফেলে বললেন, হে জানোয়ার, তুমি কত সুখ-শাস্তিতে রয়েছ, খাও, ছায়ায় বিচরণ কর এবং পরকালে তোমার উপর হিসাব-নিকাশের কোন বোঝাই থাকবে না, হায় আফসোস! আমি যদি তোমার মত হতাম ৷ নিজের জীবন সম্পর্কে তার ধারণা এরূপ ব্যতিত আর কিছুই ছিল না। -(তারীখুল খুলাফা) রাবীয়া আসলামী (রাঃ) বলেন, একবার হযরত আবু বকর (রাঃ) ও আমার মধ্যে কোন বিষয়ে মত-পার্থ ক্য দেখা দিলে কিছু তর্ক-বিতর্কে তিনি কটু কথা বললে আমি আন্তরিকভাবেই ব্যথিত হলাম । তিনি সাথে সাথেই তা উপলদ্ধি করে আমাকে বললেন, তুমিও আমাকে অনুরূপ কথা বলে প্রতিশোধ নাও । আমি এরূপ প্রতিশোধ নিতে অস্বীকার করলে তিনি বললেন, আমি রাসূল (সাঃ)-এর দরবারে গিয়ে নালিশ করব । আমি তাতে অস্বীকৃতি জানালাম ৷ তিনি চলে গেলেন । এমন সময় বনী আসলামের লোকজন এসে বলল, এ কেমন কথা; তিনিই অন্যায় করে আবার তিনিই রাসূল (সাঃ)-এর কাছে নালিশ করতে গেলেন। আমি বললাম, ইনি হযরত আবু বকর সিদ্দাক (রাঃ) । তিনি আমার প্রতি অসন্তুষ্ট হলে ধ্বংস অনিবার্য । এরপর রাসূল (সাঃ)-এর খিদমতে আমি হাযির হয়ে পুরা ঘটনা বর্ণনা করলে তিনি (সাঃ)-শুনে বললেন, তুমি ঠিকই করেছ। কখনো প্রতিশোধমূলক উত্তর দেয়া উচিত নয়। তবে এভাবে বলে দাও, হে আবু বকর! আল্লাহ্‌ আপনাকে ক্ষমা করুন । সত্যিকার আল্লাহৃভীতি একেই বলে । একটা কথার জন্য www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।