সাহাবা চরিত 0৯২ আর তুমি যদি তাদেরকে ক্ষমা করে দাও তাও তোমার ইচ্ছাধীন ৷ কারণ তুমি সর্বশক্তিমান, একচ্ছত্র প্রভু! আমার অবস্থা কিরূপ হবে বর্ণিত আছে-একবার ইমাম আযম আবু হানিফা (রহঃ) সারারাত্রি- - url ig! eo sl এ আয়াতটি পাঠ করতে থাকেন, আর ক্রন্দন করতে থাকেন । আয়াতের সারমর্ম কিয়ামতের দিন আল্লাহ্ তায়ালার হুকুম হবে- “হে পাপীষ্ঠরা, তোমরা (নিষ্পাপদের থেকে) পৃথক হয়ে যাও!” -(সূরা ইয়াসীন ৪ ৫৯) এ আয়াতের তাৎপর্য হল, কিয়ামতের দিন আল্লাহ্ তায়ালা গুনাহগারদেরকে আদেশ দিবেন, ‘তোমরা দুনিয়াতে একত্রে বসবাস করেছ; কিন্তু আজ পাপীরা পুণ্যবানদের কাছে থেকে আলাদা হয়ে যাও ৷’ এ কথা স্মরণ করেই ইমাম আযম (রহঃ) সারারাত ক্রমাগত ক্রন্দন করেছিলেন। কারণ, কিয়ামতের দিন তাকে পূণ্যবান না পাপী হিসাবে বিবেচনা করা হবে, তা তীর জানা নেই এ ভয়ে মানুষের আমলনামায় কি লেখা আছে, তা কেউ জানে না আর কোন কাজে আল্লাহ্ তায়ালা সন্তুষ্ট হন তাও নিশ্চিতভাবে বলা যায় না । আল্লাহ্ তায়ালা যে আমলের দ্বারা সস্তুষ্ট সেটাই সৎকার্যর্ূপে আমলনামায় লিখা হয় আর যে আমলে তিনি নারাজ হন সেগুলোই বদ আমল রূপে লিপিবদ্ধ হয়। কাজেই কোন ব্যক্তিই নিজের আমল সম্পর্কে নিশ্চিত হতে পারে না, সে পাপী না পূণ্যবান । মানুষের চিরাচরিত স্বভাব হল সামান্য নেক কাজে তৃপ্তি অনুভব করে এবং পাপাচারীকে হেয় প্রতিপন্ন করে ঘৃণা করে অথচ পৃণ্যের প্রতীক সত্বেও হযরত ইমাম আযম (রহঃ)ও নিজের আমল সমন্ধে নিজেকে পাপী মনে করেই আল্লাহ্র ভয়ে সর্বদা ভীত সন্ত্রস্ত থাকতেন । আর আমরা সামান্যতম নেক কাজ করলেই আনন্দে আত্মহারা হয়ে সমাজে প্রচারের জন্য ব্যস্ত হয়ে পড়ি । কতভাবে নিজের মহিমা প্রকাশ করি তা বলার অপেক্ষা রাখে না। অথচ ইমাম আযম (রহঃ) এর আমলের সাথে আমাদের আমলের পার্থক্য কি তা একবার ভেবে নেক কাজের মহিমা প্রচার থেকে বিরত থাকা উচিত । আর একথাও আমাদের সদাসর্বদা স্মরণ রাখা উচিত “মৃত্যু অলিখিতভাবে হঠাৎ একদিন এ সংসার হতে ছিনিয়ে নিয়ে যাবে, একথা ভেবে যে ব্যক্তি ইহ্কালেই পরকালের পাথেয় সংগ্রহ করতে সদাস্বদা তৎপর থাকে সে ব্যক্তিই বুদ্ধিমান । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।