সাহাবা চরিত 0 ৯০ রাসূলুল্লাহ (সাঃ)! আকাশে মেঘ দেখলে বৃষ্টির পূর্ব লক্ষণ মনে করে লোকেরা আনন্দিত হয় আর আপনি তখন চিন্তিত হয়ে পড়েন কেন? এর উত্তরে রাসূল (সাঃ) বলতেনঃ হে আয়েশা-এর মুধ্যেই যে আল্লাহ্র আযাব ও গযব লুকায়িত নেই তার নিশ্চয়তা আছে কি? মহান আল্লাহ্ বায়ূর দ্বারাই আ’দ জাতিকে আযাব দিয়েছিলেন অথচ তখন তারা বৃষ্টির আশায় মেঘ দেখে দেখে আনন্দিত হয়েছিল৷ প্রকৃতপক্ষে এ মেঘের মধ্যেই নিহিত ছিল আসমানী আযাব যা আ'‘দ সম্প্রদায়ের উপর নিপতিত হয়েছিল। আল্লাহ্ তায়ালা কুরআন মাজীদে বর্ণনা করেছেন £ঃ আ'’দ জাতি যখন মেঘরাশিকে তাদের বস্তি অভিমুখে আগমন করতে দেখল তখন তারা বলল, এ মেঘখন্ড হতে আমাদের উপর বৃষ্টি বর্ষিত হবে; কিন্তু আল্লাহ্ তায়ালা বলেন, এটা বর্ষণকারী মেঘ নয় বরং এর মধ্যে নিহিত রয়েছে সে ভয়াবহ আযাব, যে বিষয়ে তাড়াহুড়া করতে (অর্থাৎ নবীকে বলতে, তুমি যদি সত্যবাদী হও, তবে তুমি আমাদের উপর কোন আযাব অবতীর্ণ কর) । এটি (মেঘরাশি) একটি প্রচন্ড ঘূর্ণিঝড়, যার মধ্যে কঠিন আযাব বিদ্যমান রয়েছে, যা তার মনিবের আদেশে প্রতিটি বস্তুকে ধ্বংস করে দিবে। বস্তুতঃ তারা (আ’দ জাতি) এ ঝড়ের দরুন এমনভাবে বিচ্ছিন্ন হল যে, তাদের ঘর বাড়ির সামান্যতম চিহ্ন ব্যতীত আর কিছুই অবশিষ্ট রইল না। আমি নাফরমানদেরকে এভাবেই শাস্তি প্রদান করি । -(বয়ানুল কুরআন) অন্ধকারের সময় হযরত আনাস (রাঃ)-এর আমল হযরত আনাস (রাঃ)-এর জীবদ্দশায় একবার দিনের বেলায় ভীষণ অন্ধকার দেখা দিল । আমি খিযির বিন আবদুল্লাহ হযরত আনাস (রাঃ)-এর খিদমতে হাযির হয়ে জিজ্ঞেস করলাম, রাসূল (সাঃ)-এর জামানায়ও কি কখনও এরূপ অন্ধকারাচ্ছন্ন হত? তিনি বললেন, রাসূল (সাঃ)-এর জামানায় বাতাস খানিকটা জোরে প্রবাহিত হলেই, কিয়ামত এসে গেল নাকি এ ভয়ে আমরা দৌড়ে মসজিদে হাযির হতাম । হযরত আবু দারদা (রাঃ) বলেন, রাসূল (সাঃ)-এর অভ্যাস ছিল, আকাশে ঝড় উঠলেই তিনি অস্থির হয়ে মসজিদে আশ্রয় নিতেন । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।