তৃতীয় অধ্যায় রাসূল (সাঃ) ও সাহাবা (রাঃ)-দের আল্লাহ্ভীতি ইহ্কাল ও পরকালের পরিত্রাণকারী রাসূল (সাঃ)-এর আল্লাহ্ভীতির অবস্থা ছিল নিম্নক্নপ । অথচ পবিত্র কালামে পাকে ইরশাদ হচ্ছেঃ ‘হে নবী, আপনার জীবদ্দশায় আল্লাহ্ তায়ালা কখনও তাদের (মুসলমানদের) উপর আযাব অবতীর্ণ করবেন না’ মহান আল্লাহ্র এত বড় ওয়াদা সত্বেও রাসূলে আকরাম (সাঃ)-এর অবস্থা এমন ছিল যে, ঝড়-তুফানের আশংকা দেখলেই তিনি পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত জাতি সমূহের কথা স্মরণ করে অস্থির হয়ে পড়তেন । আর আমাদের অবস্থা এ যে, দিবারাত্রি পাপাচারে লিপ্ত থাকা সত্বেও প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন প্রকার আযাব স্বচক্ষে প্রত্যক্ষ করা সত্বেও এর দ্বারা উৎকণ্ঠিত হয়ে তওবাহ্, ইস্তেগফার নামাযে লিপ্ত হওয়ার পরিবর্তে নানা প্রকার গর্হিত বিষয় নিয়ে আমোদ প্রমোদে লিপ্ত রয়েছি। ঝড়-তুফানের সময় রাসূল (সাঃ)-এর মানসিক অবস্থা হযরত আয়েশা (রাঃ) বর্ণনা করেন, যখন আসমানে ঘন কাল মেঘের কোন আনাগোনা দেখা যেত, তখন রাসূল (সাঃ)-এর নূরানী চেহারা মোবারকে আতংকের ভাব পরিলক্ষিত হত এবং চেহারা বিবর্ণ আকার ধারণ করত । এমতাবস্থায় তিনি একবার ঘরে প্রবেশ করতেন আবার বাইরে আসতেন এবং এ বলে পানাহ্ চাইতেন $ Io LIU SEI UBL IA IU HEL Pepe TAS Pani 0 LLU LETULL IEG UTE Se Eh 3 অর্থ £ হে আমার রব! আমি তোমার কাছে এ বায়ুর মঙ্গল কামনা করছি ং এর মধ্যে যা কিছু রয়েছে এবং যে জন্যে তা প্রেরিত হয়েছে সবেরও মঙ্গল কামনা করছি। আর এ বায়ুর অমঙ্গল হতে এবং এর মধ্যে যা কিছু রয়েছে এবং যে উদ্দেশ্যে তা প্রেরিত হয়েছে ওসবের অমঙ্গল হতে তোমার আশ্রয় কামনা করছি । বৃষ্টি যখন আরম্ভ হত তখন রাসূল (সাঃ)-এর চেহারা মোবারক আনন্দে উজ্জ্বল হয়ে উঠত । হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি আরয করতাম ঃ ইয়া www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।