দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ৮৮ হযরত খাদীজা (রাঃ)-এর ইন্তেকালের পর একবার তীর বোন হযরত হালাহ (রাঃ) রাসূল (সাঃ)এর সাথে দেখা করতে মদীনায় আসেন এবং অনুমতি প্রার্থনার রীতি অনুযায়ী ভেতরে আসার অনুমতি প্রার্থনা করেন। তার কণ্ঠস্বরও অনেকটা হযরত খাদীজার কণ্ঠস্বরের মতই ছিল। সে শব্দ শুনতেই রাসূল (সাঃ)এর হযরত খাদিজার কথা মনে পড়ে গেল। তিনি বলে উঠলেনঃ “হালাহ হবে হয়ত ।” হযরত আয়িশা (রাঃ) সেখানে উপস্থিত ছিলেন। রাসূল (সাঃ)-এর এ কথা শুনে তার মনে ঈর্ষার উদয় হয়। তিনি বললেন, “আপনি (এখনো) এক বৃদ্ধার কথা মনে করেন! তার এমনি প্রশংসা করেন! তিনি তো বয়োবৃদ্ধা ছিলেন। আল্লাহ্‌ যে আপনাকে তার চেয়ে উত্তম বদলা দিয়েছেন।” একথা শুনে রাসূল (সাঃ) রাগান্বিত হয়ে বললেন-(১) আল্লাহর কসম, আল্লাহ্‌ তায়ালা আমাকে তার চাইতে উত্তম বদলা দেননি। (২) মানুষ যখন আমার উপর ঈমান আনতে অস্বীকার করেছিল, তখন তিনি আমার উপর ঈমান এনেছেন। (৩) যখন মানুষ আমাকে মিথ্যা প্রতিপন্ন করে, তখন তিনি আমাকে সত্য বলেছেন। (8) মানুষ যখন আমাকে জীবিকা থেকে বঞ্চিত করে দিয়েছে, তখন তিনি অর্থ-সম্পদের মাধ্যমে আমার সাহায্য করেছেন। (৫) যখন আল্লাহ্‌ তায়ালা আমাকে অন্য স্ত্রীর মাধ্যমে সন্তান দানে বঞ্চিত রাখেন, তখন তার মাধ্যমে সন্তান দান করেন। হযরত আয়েশা বলেন, কথাগুলো রাসূল (সাঃ) এমনভাবে বলেছিলেন যাতে আমি ভয় পেয়ে যাই এবং সেদিন থেকে মনে মনে অঙ্গীকার করে নেই যে, ভবিষ্যতে আর ককনো রাসূল (সাঃ)-এর সামনে খাদীজাকে যেনতেন বলব না। তিনি বলেন, যদিও আমি হযরত খাদীজা (রাঃ)-কে কখনো দেখিনি কিন্তু তার প্রতি আমার ঈর্ষা হত। কারণ রাসূল (সাঃ) বরাবরই তার কথা আলোচনা . করতেন । নিম্নে হযরত খাদীজা (রাঃ) এর কয়েকটি মহত্ব বর্ণনা করা হল-(১) তিনি রাসূল (সাঃ)-এর মহান ও পবিত্র চরিত্র মাধু্যে প্রভাবিত হয়ে নিজে তার সাথে বিয়ের আবেদন করেন। (২) বিয়ের পরে তিনি মনে-প্রাণে ধন-দৌলতের মাধ্যমে রাসূল (সাঃ)-এর খিদমত করেন। (৩) তিনি নৈরাশ্যের ভীড়ে রাসূল (সাঃ)-কে সান্তনা যোগান । (8) তিনি সমস্ত নারী-পুরুষের পূর্বে ইসলামের অন্তর্ভুক্ত হন । (৫) আল্লাহ্‌ তায়ালা স্বয়ং তীকে সালাম প্রেরণ করেন। (৬) জিবরাঈল (আঃ) তাকে সালাম জানান । (৭) রাসূল (সাঃ) তাকে সর্বদা স্বরণ করেন । (৮) হযরত মারিয়া কিবতিয়ার ঘরে সন্তান-সন্ততি তারই ঘরে জন্মখহণ করেন। (৯) তীর জীবদ্দশায় রাসূল (সাঃ) আর কোন বিয়ে করেননি । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।