সাহাবা চরিত 0 ৮৭ পিতা ছিলেন একজন সম্মানিত ব্যবসায়ী । তীর প্রথম বিয়ে হয়েছিল আৰু হালা ইব্নে যাররাহ তামীমার সাথে । এর গুরসে তীর দুই পুত্র হালা হারেসের জন হয়। আবু হালাহর মৃত্যুর পর তিনি আতীক ইবনে আয়েদ মাখযুমীর সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হন। এ পক্ষে তার হিন্দা নামে এক কন্যার জন্ম হয়৷ আতীকের মৃত্যুর পর তিনি তৃতীয় বিয়ের ইচ্ছা পরিহার করেন এবং গোটা মনোযোগ ব্যবসা-বাণিজ্যে সম্পৃসারণে কেন্দ্রীভূত করেন। তিনি রাসূল (সাঃ)-এর বিশ্বস্ততা ও সরলতার প্রভাবিত হয়ে নিজের ব্যবসা-বাণিজ্য তারই হাতে সমর্পণ করেন। তাতে অল্প সময়েই মালামালের প্রাচূর্য এসে যায় । তিনি রাসূল (সাঃ)এর চরিত্রমাধুর্য ও আচার-আচারণে এতই মুগ্ধ হন যে, তিনি এক সময়তাকে নিজের জীবনসঙ্গী নির্বাচন করে নেন এবং এভাবে উম্মুল মুমেনীনের গৌরব অর্জন করতে সমর্থ হন৷ রাসূল (সাঃ) তার নিবেদনক্রমে নিজের পিতৃগৃহ ছেড়ে তার বাড়িতে এসে স্থায়ী ভাবে বসবাস করতে শুরু করেন। এ পৃণ্যগৃহ অচিরেই সমগ্র পৃথিবীর সর্বাপেক্ষা আদর্শ গৃহে পরিণত হয়ে যায় । রাসূল (সাঃ) যখন প্রকাশ্যে ইসলাম প্রচার আরম্ভ করেন এবং কাফেররা তাঁকে কঠিন জটিলতায় ফেলে দেয়, নানারকম দুঃখ-কষ্ট দিতে থাকে, তখন উম্মুল মুমেনীন হযরত খাদীজা (রাঃ) জান মাল দিয়ে এক অভূতপূর্ব সাহায্য-সহায়তায় এগিয়ে আসেন । স্বয়ং রাসূল (সাঃ) -এর ইরশাদ করেছেনঃ আমি কাফেরদের কোন কথায় যখন মর্মাহত হতাম, তখন তা খাদীজা কে বলতাম । সে এমনভাবে আমাকে সাহস জোগাত যাতে আমার অন্তর প্রশান্তিতে ভরে উঠত ৷ এমন কোন চিন্তা আমার ছিল না যা খাদীজার কথায় সহজ ও হালকা হযে যেত না । শিয়াবে আবু তালেবে রাসূল (সাঃ) উপর যে কঠিন সময় অতিবাহিত হয়, তাতে উম্মুল মুমেনীন হযরত খাদীজা (রাঃ) ও সমান অংশীদার ছিলেন। নবুওয়াত লাভের ১০ম বছর হযরত খাদীজা ইন্তিকাল করেন। রাসূল (সাঃ) মক্কায় নিকটবর্তী ‘হাজুন' নামক পাহাড়ের পাদদেশে তাকে দাফন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর । হযরত খাদীজা (রাঃ)-এর গর্ভে রাসুল (সাঃ)-এর নিম্ন বর্ণিত সন্তান-সন্তুতির জন্য হয়েছিল। পুত্র 8 (১) কামেস (রাঃ) ৷ দু’ আড়াই বছর বয়সে তিনি ইন্তিকাল করেন। (২) আবদুল্লাহ্ । তাকে তাহের ও তইয়্যেব নামেও ডাকা হত । শৈশবেই তার ইন্তিকাল হয়৷ কন্যা £ (১) হযরত যায়নব (রাঃ), (২) হযরত করুকাইয়া (রাঃ), (৩) হযরত ফাতেমা (রাঃ) ও (8) হযরত উন্মে কুলসূম (রাঃ) । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।