সাহাবা চরিত 0 ৮৬ ঈমান আনয়নকারিণী প্রথম মহিলা সত্যের ব্যাপারে মতানৈক্যের কোন অবকাশ নেই যে রাসূল (সাঃ)-এর প্রতি সর্বপ্রথম ঈমান আনার গৌরব অর্জন করেছিলেন তীর জীবনসঙ্গিনী উম্মুল মুমেনীন হযরত খাদীজা (রাঃ) । কারণ, স্ত্রীই হয়ে থাকে একজন পুরুষের জীবনসঙ্গিনী ৷ স্বামীর জন্য স্ত্রী অপেক্ষা অন্তরঙ্গ ও সহমর্মী আর কে-ই বা হতে পারে। তিনিই হয়ে থাকেন স্বামীর প্রকাশ্য ও গোপনীয়তার রক্ষায়িত্রী । বস্তুতঃ এখানেতো সমগ্র মক্কার মাঝে সর্বাধিক সাধ্বী মহিলা উন্মুল মুমেনীন আর রাসুল (সাঃ)-এর অন্তরঙ্গতার প্রশ্ন । আবার অন্তরঙ্গতাও এমন এক সময়ের, যখন তার সরতাজ (মাথার মুকুট) ভরা যৌবনের দিগুলো অতিবাহিত করছিলেন সুদীর্ঘ দাম্পত্য জীবনে স্ত্রী তার জীবন সঙ্গীর অন্তরের সুগভীর প্রদেশের প্রতি বার বার লক্ষ্য করেছেন। তার আশা-আকাঙ্খা পরখ করেছেন। কিন্তু তাকে দিনের আলোয় কিংবা রাতের আঁধার সর্বত্রই নিষ্কুলুষ ও নিষ্ঠাবান পেয়েছেন। সে কারণেই (১৮ই রমযান, ১৭ ই আগষ্ট ৬১০ ঈসায়ী) থেকে ছ'মাস পূর্বে যখন তিনি নিজের স্বামীকে ব্যাকূল অবস্থায় দেখতে পেলেন, তখন তার মুখ থেকে অজান্তেই বেরিয়ে গিয়েছিল, “আল্লাহ্ আপনাকে চিন্তাগ্রস্ত করবেন না।” উম্মুল মুমেনীন হযরত খাদীজাতুল কুবরা (রাঃ)-এর মত সতী-সাধ্চী মহিলা তার স্বামী রাসূল (সাঃ)-এর সত্যভাষী মুখ থেকে ‘ইকরা’ -এর ঘটনা শুনবেন আর কোন সংশয়ে পতিত হবেন, তা কেমন করে হতে পারে? এটা তেমনি হতে পারে যেমন মধ্য দিনের সূর্যকে দেখেও কেহ তার অস্তিত্ব সম্পর্কে সন্দেহ করে। তাই সত্যজ্ঞ মহিলা নবুয়ত রবির প্রথমে ছটা দেখামাত্রই স্বতঃক্ষকর্তভাবে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন । ওহী নাযিলের ঘটনা শুনিয়ে রাসূল (সাঃ) তাওহীদের তবলীগের সূচনা করেন আর এতে “বিশ্বাস করলাম’ এবং সত্য বলে স্বীকার করলাম’ বলার গৌরব সর্বপ্রথম সে মহিলায় অর্জন করলেন, যিনি পনের বয়সের বাস্তব অভিজ্ঞতার আলোকে রাসূল (সাঃ) কেই পৃথিবীর সর্বাপেক্ষা পবিত্র ও সত্যনিষ্ঠ পেয়েছিলেন। হযত্রত খাদিজা ‘রাঃ) উম্মুল মু'মেনীন হযরত খাদীজা (রাঃ) ছিলেন খোওয়াইলিদ ইব্নে আসাদ ইবনে আবদুল ওযায ইব্নে কোসাই-এর দুলালী। কোসাই পর্যন্ত গিয়ে তাঁর বংশ পরস্পরা রাসূল (ষাঃ)এর বংশ পরমস্পরার সাথে মিশে যায়। তাঁর মাতা ছিলেন ফাতিমা বিন্তে যায়েদা ৷ তিনি ছিরেন আমের ইবৃনে লুওয়াই এর বংশধর । তার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।