দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত ৮৫ হযরত খাদীজা (রাঃ)-এর পর ইসলাম গ্রহণকারিণী প্রথম মহিলা রাসূল (সাঃ)-এর চাচী এবং হযরত আব্বাস (রাঃ)-এর স্ত্রী ছিলেন সিহাবাহ বিন্তে হারেস (রাঃ) । তিনি উন্মুল ফযল ডাক নামেই খ্যাত ছিলেন। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনার গৌবর যে উম্মুল মু'মেনীন হযরত খাদীজা (রাঃ)-ই অর্জন করেছিলেন তাতে কারো দ্বিমত নেই । তবে বিশ্বস্ত AE অনুযায়ী তার পরে সর্বপ্রথমে ইসলামের দাওয়াত গ্রহণ করেন রাসূল (সাঃ)-এর বর্ণনা শ্রদ্ধেয় চাচা হযরত আব্বাস (রাঃ)-এর স্ত্রী হযরত উম্মুল ফযল ৷ এদিক দিয়ে তিনি আস্‌ সাবেকুন আল আডউয়ালূন। (প্রাথমিক মুসলমানদের অগ্রবর্তী) দের মধ্যে একান্ত বৈশিষ্ট্যের অধিকারিনী ছিলেন। তিনি তার স্বামী হযরত আব্বাস (রাঃ)-এর ইসলাম গ্রহণের পর মদীনা অভিমুখে হিযরত করেন৷ তার এ হিযরত মক্কা বিজয়ের সামান্য কিছুদিন পূর্বে হয়েছিল! তিনি হেলাল গোত্রের সাথে সম্পৃক্ত ছিলেন। তার সহোদরা বোন হযরত মাইমুনা (রাঃ) বিন্তে হারেস যেহেতু রাসূল (সাঃ)-এর পত্নীত্বের গৌরব অর্জনে সমর্থ হয়েছিলেন, তাই তিনি সেদিক দিয়ে রাসূল (সাঃ)-এর আত্মীয়তা বন্ধনে আবদ্ধ ছিলেন। তিনি অত্যন্ত পরহিযগার ও ইবাদতগুযার মহিলা ছিলেন। কোন কোন বর্ণনা অনুযায়ী তিনি প্রতি সোম ও বৃহস্পতিবার নিয়মিত রোযা রাখতেন । রাসুল (সাঃ) প্রায়শঃ বলতেন, উন্মুল ফযল, মাইমুনা, সালমা ও আসমা হল চার মুমিন, বোন। একবার হযরত উন্মুল ফযল স্বপ্নে দেখলেন, রাসূল (সাঃ)-এর দেহের একটি অংশ তার ঘরে রয়েছে তিনি রাসূল (সাঃ)এর কাছে বর্ণনা করলে তিনি বললেন, “এর ব্যাখ্যা হল যে, আল্লাহ্‌ তায়ালা আমার আদরের দুলালী ফাতিমাকে সন্তান দান করবেন আর তুমি তাকে দুধ খাওয়াবে !” সুতরাং হযরত ফাতিমা (রাঃ)-এর ঘরে হযরত হুসাইন (রাঃ)-এর জন্ম হলে তিনি তাকে দুধ খাওয়ান এবং তীর রক্ষণাবেক্ষণ করেন। বিদায় হজ্জের সময় রাসূল (সাঃ) সাথে তার হজ্ব পালনের সৌভাগ্য অর্জিত হয়। হযরত ওসমান (রাঃ)-এর খিলাফতকালে তিনি নিজের স্বামীর সামনেই ইন্তিকাল করেন। তার জানাযার নামায পড়ান হযরত ওসমান (রাঃ) । তার গর্ভে হযরত আব্বাস (রাঃ)-এর ছয় পুত্র ফযল, আবদুল্লাহ্‌ (রাঃ), মুঈন (রাঃ), কুলসুম (রাঃ), আবদুর রহমান (রাঃ) ও উবাইদুল্লাহ্‌ (রাঃ) এবং এক কন্যা উম্মে হাবীবাহ (রাঃ) এর জন্য হয়। জীবনীকারগণ লিখেছেন যে তীর পুত্ৰগণ সবাই অত্যন্ত যোগ্য ব্যক্তি ছিলেন। বিশেষ করে হযরত আব্দুল্লাহ্‌ (রাঃ) ইমামতের অংশ বলে অভিহিত হতেন এবং বিশিষ্ট্য মুফাস্সির ছিলেন! হযরত উম্মুল ফযল (রাঃ) থেকে বিশটি হাদীস বর্ণিত হয়েছে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।