দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ৮৪ (৭) যিনি এক দিনে সত্তর হাজার দিরহাম আল্লাহ্র রাহে খয়রাত করে দেন, অথচ তার নিজের দেহে শোভা পায় তালি দেয়া জামা । (৮) যিনি আবদুল্লাহ্‌ রাহে সদকা করেন। অথচ সেদিন তিনি রোযা রাখেন এবং রাতের খাবার গ্রহণের জন্য কোন তরকারিও ঘরে থাকে না। (৯) যীর মুত্রি সনদ কুরআনে অবতীর্ণ হয়। (১০) দ্বীন সম্পর্কে যে গভীর জ্ঞান তিনি অর্জন করেন, উম্মতের উদ্দেশ্যে দ্বীনের প্রচার তিনি সম্পাদন করেন। ইলমে নবুওয়তের প্রচারে যে প্রয়াস চালান, উম্মতের সস্তানদের প্রতি জ্ঞানগত যে কল্যাণ সাধন করেন তা অন্য কোন উম্মুল মু’মেনিন করতে পারেননি । (১১) তিনিই সর্বাধিক অর্থাৎ ২২১০ খানা হাদীস বর্ণনা করেন। (১২) তীর ওড়না দিয়েই বদর যুদ্ধে মুসলিম মুজাহিদ বাহিনীর পতাকা তৈরী হয় যে প্রতীকের আওতায় ফেরেশতারাও ইসলামের খিদমতে আত্মনিয়োগ করেন এবং আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে প্রাথমিক বিজয় অবতীর্ণ হয়। (১৩) যিনি বলতেনঃ “রাসূল (সাঃ) আমার ঘরে, আমার পালার দিনে আমার বুক গলার মাঝে ওফাতপ্রাপ্ত হন এবং শেষ পর্যায়ে আমার মুখের লালা রাসূল (সাঃ)এর লালার সাথে মিশে যায় । তা এভাবে যে, (আমার ভাই আবদুর রহমান) মিসওয়াক নিয়ে হাযির হয়। রাসূল (সাঃ) ছিলেন অত্যন্ত দুর্বল । (তা দেখে তিনি মিসওয়াক করার আগ্রহ প্রকাশ করেন।) আমি সে মিসওয়াক নিজের মুখে চিবিয়ে নরম করে দিলে তিনি তা দ্বারা মিসৃওয়াক করেন। (১৪) যার কক্ষে রাসূল (রাঃ) ইন্তিকাল করেন। (১৫) যার কক্ষে রাসূল (সাঃ) রওযা মির্মিত হয় । উম্মতের সে কল্যাণ, বরকত ও মহামর্যাদার অধিকারিনী মাতার উপর বর্ষিত হোক লাখো সালাম । তিনি ৭৪ বছর বয়সে ৫৮ হিজরী সনের ১৭ই রমযান ইন্তিকাল করেন। হযরত আবু হুরায়রা (রাঃ) তার জানাযার নামায পড়ান এবং তারই ওসিয়তক্রমে তাকে বাকী নামক কবরস্থানে সমাহিত করা হয়। তিনি বহু বিধবা, এতীম-অনাথ ও মিসকীনের লাল-পালন করতেন । কাজেই তার ইন্তিকালে গোটা মদীনায় শোকের মামত নেমে আসে এবং জানাযায় বিরাট জন-সমাগম হয় । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।