সাহাবা চরিত 0 ৮৩ তারপর মদীনার অন্যান্য সত্যপন্থীরা রাসূল (সাঃ)-এর বাইআত গ্রহণ করেন। ইতিহাসে এ বাইয়াতকে আকাব্ায়ে কবীরা কিংবা লাইলাতুল আকাবা নামে অভিহিত করা হয়। তিনি দ্বিতীয় বাইআতে আকাবায় নিযুক্ত খাযরাজের ৯জন নাকীবের একজন ছিলেন যাদেরকে বনু সালামাহর নাকীব নির্বাচিত করা হয়। এ বাইআতের পর রাসূল (স'ঃ) হিযরতের প্রস্তুতি নিতে থাকেন। কিন্তু হযরত বাররা ইব্নে মা'রূর (রাঃ) তা দেখে যেতে পারেননি । রাসূল (সাঃ) হিযরতের একমাস পূর্বে রোগাক্রান্ত হয়ে তিনি পরলোকগমন করেন । তিনি রাসূল (সাঃ)-এর উচ্চ মর্যাদাসম্পর সাহাবীদের মধ্যে গণ্য হন! তিনি যে উৎসাহ-উদ্দীপনা ও ঈমানী বলিষ্ঠতা দ্বিতীয় বাইয়াতে আকাবায় প্রদর্শন করেছিলেন তার দৃষ্টান্ত বিরল । তাকে মুত্তাকী বিজ্ঞ ও ফকীহ খেতাবেও ভূষিত করা হয়। মুসলিম পিতামাতার কোলে প্রতিপালিত প্রথম নারী যিনি প্রথম মুসলিম পিতা মাতার কোলে প্রতিপালিত হন তিনি হলেন উম্মুল মু’মেনীন হযরত আয়েশা বিনতে হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) । জন্মের পর থেকেই তিনি নিজের পিতামাতাকে মুসলমান দেখতে পান । রাসূল (সাঃ)-এর সাথে তার বিয়ে হয় ইসলামের আবির্ভাবের দশম সনের শাওয়াল মাসে। তখন তার বয়স ছিল ৯ বছর ৷ ১ম হিজরী সনের শাওয়াল মাসে মদীনায়ে মুনাওয়ারায়ে তার রুখসাতী হয়। তিনি ছিলেন এমন মহিলা- (১) যিনি সমগ্র নারীসমাজে এমন ফযীলতের অধিকারিনী যেমন খাবারের মধ্যে সারীদ (উন্নত মানের গোশত মিশ্রিত একপ্রকার খাবার) (২) বীর লেহাফের ভেতরেও রাসূল (সাঃ)-এর প্রতি ওহী নাযিল হয় । অন্য কোন আযওয়াজে মুতাহহারাতের এ গৌরব অর্জিত হয়নি । (৩) যাকে স্বয়ং জিবরাঈল (আঃ) সালাম জানান এবং উত্তরে তিনি বলেন- তার প্রতিও আল্লাহ্র শান্তি ও রহমত নাযিল হোক । (8) যার কল্যাণে নাযিল হয় তায়াস্মুমের আয়াত । (৫) যার চাইতে অধিক কুরআনের মর্ম, হালাল-হারামের বিধি-বিধান, আরব কাব্য-কবিতা ও বংশবিদ্যায় পারদর্শী আর কেউ ছিল না । (৬) যীর কাছে সাহাবায়ে কিরাম জটিল ও কঠিন সমস্যার ব্যাপারে জিজ্ঞেস করতেন এবং যথাযথ সমাধান লাভ করতেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।