সাহাবা চরিত 0 ৮২ নিঃশ্বাস ত্যাগ করেন এবং সেখানেই সমাহিত হন। কথিত আছে, তাকে সমাহিত করার পর থেকে দীর্ঘকাল ধরে সাফরার আবহাওয়া কস্তুরির সুগন্ধ ছড়াতে থাকে । শাহাদাতকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর । দ্বিতীয় বাইয়াতে আকাবায় প্রথম বাইয়াত গ্রহণকারী সাহাবা আইয়ামে তশরীকের শেষ দিন। রাতের বেলায় রাসূল (সাঃ) হযরত আব্বাস (রাঃ) সমভিব্যবহারে আকাবায় আগমন করেন । এখানে মদীনার সমস্ত সত্যপন্থী মুশরিকদের কাছ থেকে একজন বললেন- আপনি আপনার নিজের ব্যাপারে আমাদের কাছ থেকে যে অঙ্গীকার নিতে চান, নিয়ে নিন। তখন রাসূল (সাঃ) বললেন-“আমি তোমাদের কাছ থেকে এ বিষয়ে বাইয়াত (অঙ্গীকার) নিচ্ছি যে, তোমরা এমনভাবে আমার সমর্থন ও রক্ষণাবেক্ষণ করতে থাকবে, যেমন করে স্বয়ং নিজের পরিবার-পরিজনকে করে থাক” ইমাম আহমদ (রহঃ) ও ইমাম বাইহাকী (রহঃ) লিখেছেন- রাসূল (সাঃ)-এর বক্তব্য শুনে হযরত বাররা (রাঃ) ইবনে মা’রূর তার পবিত্র হাত নিজের হাতে ধরে নিবেদন করলেন, “নিশ্চয়ই আল্লাহ্র কসম, যিনি আপনাকে সত্যসহকারে পাঠিয়েছেন, আমরা আমাদের প্রাণ সন্তান-সম্ভুতির মতই আপনার হিফাযত করব । ইয়া রাসূলাল্লাহ্ আপনি আমাদের কাছ থেকে বাইআত নিয়ে নিন। আমা যুদ্ধ পরীক্ষিত লোক। আর এটা আমরা পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি ।” ওয়াকেদী (রহঃ) বর্ণিত এক রেওয়ায়াতে এ প্রসঙ্গে হযরত বাররা (রাঃ) ইবনে মা’রূরের ভাষ্য উদ্ধৃত করেছেন এভাবে-“আমরা প্রচুর সমরোপকরণ ও ক্ষমতা সংরক্ষণ করে রেখেছি। অথচ আমাদের এ অবস্থা তখন ছিল যখন আমরা মূর্তি উপাসক ছিলাম । সুতরাং যখন আমাদেরকে আল্লাহ্ হিদায়াত দান করেছেন, তখন আমাদের অবস্থা কেমন হতে পারে, তা সহজেই অনুমেয় । অন্যরা হিদায়তের মর্যাদা থেকে বঞ্চিত । আর আল্লাহ্ যখন মুহাম্মদ (সাঃ)-এর মাধ্যমে আমাদের সমর্থন করেছেন।” ইবনে সা'দের বর্ণনা মতে বাইআতে আকবা উপলক্ষ্যে হযরত বাররা (রাঃ) একথাও বলেছিলেন যে, “হে আব্বাস, আমরা আপনার বক্তব্য শুনেছি। (আপনি জানতে চেয়েছেন, আমাদের মাঝে সমগ্র আবের বিরোধীতার মোকাবেলা করার ক্ষমতা আছে কি-না?) আল্লাহ্র কসম, আমাদের অন্তরে যদি অন্য কোন কিছু গোপন থাকত, তাহলে আমরা তা সুস্পষ্ট বলে দিতাম । আমরা তো রাসূল (সাঃ)-এর সাথে সত্যিকারভাবে আনুগত্য করার জন্য জানের বাজী লাগিয়ে দিতে চাই ।” www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।