সাহাবা চরিত 0 ৮১ শহীদ । তিনি ছিলেন ইয়ামনের অধিবাস । একবার তাদের গায়ে ডাকাত পড়ে এবং তাঁকে ধরে নিয়ে বিক্রি করে দেয়। হযরত ওমর (রাঃ) তাকে কিনে মুক্ত করেন তাকে ৷ তিনি প্রাথমিক পর্যায়ে ইসলাম গ্রহণকারী সাহাবীদের অন্তর্ভূক্ত ছিলেন। বদরের এ যুদ্ধ শুরু হয়েছিল ভোরবেলায়, কিন্তু দুপুর পর্যন্ত যুদ্ধের রূপ সম্পূর্ণভাবে বদলে গিয়েছিল । কোরায়েশ বাহিনী নিজেদের ৭০ জন নিহত সৈনিকের লাশ ফেলে রেখে মক্কার দিকে পালিয়ে যায় । পক্ষান্তরে মুসলমানরা তখনো বিজয়ী বেশে যুদ্ধ ক্ষেত্রে অবস্থান করছিলেন। তাদের হাতে ছিল বিপুল পরিমাণ গণীমতসামগ্রী এবং ৭০ জন যুদ্ধবন্দী । মুসলিম বাহিনীর মধ্যে ছয়জন মুহাজির ও আটজন আনসার শাহাদত বরণ করেন। রাসূল (সাঃ) তীদের দাফন-কাফন সম্পর্ব করার পর নিহত কাফেরদেরকে একটি গর্তে পুতে দেন। এ বিজয় সম্পর্কে রাসূল (সাঃ) বলেন, “সমস্ত প্রশংসা ও শুকরিয়া আল্লাহ্ তা’আলার জন্য ৷ তিনি তার বিজয়ের অঙ্গীকার বাস্তবায়িত করেছেন, নিজের বান্দাদের সাহায্য করেছেন এবং বিপক্ষীয় সমস্ত বাহিনীকে সে একক সত্তাই পরাজিত করেছেন।” রাসূল (সাঃ) এ মহাবিজয়ের সুসংবাদ শোনানোর জন্য হযরত যায়েদ (রাঃ) ইবনে হারেসা ও হযরত আবদুল্লাহ্ (রাঃ) ইবনে রাওয়াহাকে মদীনায় পাঠান । ফলে হযরত যায়েদ (রাঃ) ইবৃনে হারেসা ছিলেন প্রথম এ সুসংবাদবহনের গৌরবের অধিকারী ৷ বদর যুদ্ধে যে কয়জন সাহাবী প্রথম একক পর্যায়ের যুদ্ধে মোকাবেলা করেন তাদের মধ্যে ওবায়দা (রাঃ) ইবনে হারেস ছিলেন রাসূল (সাঃ)-এর চাচা । তিনি রাসূল (সাঃ) চাইতে ১০ বছরের বড় ছিলেন। তিনি মুসলমানদের দারে আরকামে সমবেত হওয়ার পূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন এবং পরে দারে আরকামে সমবেতদের অন্তর্ভুক্ত হয়েছিলেন। শিয়াবে আবু তালেবের কঠিন দিনগুলোতেও তিনি রাসূল (সাঃ)এর সাথে ছিলেন। হিযরতের সময় তীর বয়স ছিল ৬০ বছর । তাই তাকে বলা হত শায়খুল মুহাজেরীন অর্থাৎ সর্বাধিক বয়স্ক মুহাজির । তাকে রাসূল (সাঃ) যথেষ্ট মূল্যায়ন করতেন রাসূল (সাঃ) কাফেরদের গতি-বিধির প্রতি লক্ষ্য রাখার জন্য তাকে প্রথম হিজরীতে ৬০/৭০ জন অশ্বারোহী দলের নেতা নিযুক্ত করেন। এ অভিযানকেই বলা হয় সারিয়্যা ইবনে হারস বা সারিয়্যাহ রাবেগ । এ অভিযানেই হযরত সা'দ ইবনে আবী ওক্কাস (রাঃ) শত্রু বাহিনীর উপর ইসলামী ইতিহাসের সর্বপ্রথম তীর নিক্ষেপ করেন। বদর যুদ্ধে আহত হয়ে মদীনা প্রত্যাবর্তনের সাথে সাফরা নামক উপত্যকায় তিনি শেষ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।