দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ৮০ এ কাফের বাহিনী মুসলমানদেরকে চিরতরে ভুপৃষ্ঠ থেকে মুছে দেয়ার প্রত্যয় নিয়ে বদরে এসে উপনীত. হয়েছিল। উভয় বাহিনী সামনাসামনি হলে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে যায়৷ সুতরাং ২য় হিজরীর ১৭ই রমযান জুমাবার যুদ্ধ শুরু হয়। রাসূল (সাঃ) মুনাজাত করছেন । পূর্বের রাতেও তিনি বিগলিত কন্ঠে দোআ করেছেন $ "হে আল্লাহ্‌ এরা কোরায়েশ। এরা নিজেদের দম্ভ ও অহঙ্কারের নেশায় মত্ত হয়ে তোমার বান্দাদেরকে তোমার আনুগত্য ও উপসনা থেকে বিরত রাখার উদ্দেশ্য এবং তোমার রসূলকে মিথ্যা প্রতিপন্ন করার মানসে এগিয়ে এসেছে সুতরাং তুমি সে সাহায্য পাঠাও যার ওয়াদা তুমি আমার সাথে করেছ। হে আল্লাহ্‌, তুমি এদেরকে ধ্বংসের মুখে পতিত কর। আজকের দিনে মুসলমানদের এ ক'টি প্রাণ যদি শেষ হয়ে যায়, তাহলে কিয়ামত পৰ্যন্ত তোমার ইবাদত হয়ত আর হবে না।“ অতঃপর আরব রীতি মোতাবেক একক মোকাবেলার উদ্দেশ্য মন্ধার মুশকেদের পক্ষে তিন বীর শায়বাহ, তার ভাই উতবাহ এবং তার পুত্র ওলীদ হাক ছাড়তে ছাড়তে যুদ্ধ ক্ষেত্রে এসে হাযির হয়ে মুসলমানদেকে তাদের মোকাবেলা করার আমন্ত্রন জানায় । রাসুল (সা) নিজের সর্বাধিক ঘনিষ্ঠ হযরত হামযা (রাঃ), হযরত আলী (রাঃ) ও হযরত গওবায়দা (রাঃ) ইবনে হারেসকে তাদের মোকাবেলার জন্যে পাঠিয়ে দেন। সাথে সাথেই লোহার সাথে ইস্পাতের সংঘর্ষ বেধে যায় । কিন্তু কাফের পড়ছে। অপর দিকে হযরত ওবায়দা (রাঃ) কঠিনভাবে আহত হলে মুসলমানরা তাকে নিজেদের শিবিরে পৌছে দেন। মুসলমানদের পক্ষে সর্বপ্রথম শাহাদত বরণ করেন হযরত ওমর (রাঃ), ইবনে খাত্তাবের মুক্ত গোলাম মাহজা’ (রাঃ) । তার শাহাদাত সম্পর্কে দুটি বর্ণনা রয়েছে। এঁতিহাসিক ইবনে সা'দ বলেন, যুদ্ধ ক্ষেত্রে তিনি নিজেদের ব্যুহ থেকে বেরিয়ে গিয়ে শত্রুকে চ্যালেঞ্জয করলে এক মুশরিক বীর আমের ইবনে হাদরামী তার মোকাবেরা করতে আসে এবং তিনি বীরের মত যুদ্ধ করতে করতে তারই হাতে শাহাদত বরণ করেন। অন্য আরেক বর্ণনা মতে হযরত মাহজা’ মুশরিকদের সাথে তুমুল যুদ্ধে লিপ্ত অবস্থা হঠাৎ করে শত্রুপক্ষের একটি তীর তার দেহে বিদ্ধ হলে তিনি শাহাদত বরণ করেন। তিনিই ছিলেন বদর যুদ্ধে মুসলমানদের পক্ষে প্রথম সাহাবা-৬ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।