দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 931৭৯ খাদ্যাভাবে উপবাস আরম্ভ হল, শিশু এবং স্ত্রীলোকেরা অনবরতঃ অনশনের ফলে বেহুশ হয়ে চীৎকার করতে লাগলেন। গাছের পাতা খেতে খেতে সকলের পায়খানা ছাগল-বকরীর বিষ্ঠার ন্যায় কঠিন হয়ে গেল। শিশুদের ব্রুন্দনে বয়স্কদের হুশ জ্ঞান লোপ পাবার উপক্রম হল। এমনি অমানুষিকভাবে নির্যাতীত হলেও সাহাবীগণ সকল প্রকার ত্যাগ স্বীকার করে তারা স্বধর্মে অটল রইলেন! এ সকল সাহাবীদের প্রদর্শিত ধর্ম ও আদর্শের আমানতদার বলে আমরা নিজেদের দাবি করি। কিন্তু উভয়ের মাঝে পার্থক্য যে কত তা কোনদিন চিন্তা করে দেখি কি? মনে করি যে, সাহাবীগণের মত আমরাও ধর্মের যথেষ্ট উন্নতি করে যাচ্ছি । কিন্তু তাদের ত্যাগের সাথে আমাদের ত্যাগের তুলনা হয় কি? মুহাজির ও আনসার বাহিনীর সম্মিলিত প্রথম যুদ্ধাভিযান গযওয়ায়ে বদর ছিল ইসলামের সর্বপ্রথম যুদ্ধাভিযান যাতে মহাজির ও আনসারহণ সম্মিলিতভাবে অংশগ্রহণ করেন। (১) ২রা হিজরীর রমযান মাসে এ যুদ্ধ সংগঠিত হয় এতে তিনজন বিশিষ্ট মুসলিম যোদ্ধা ছিলেন হযরত আলী (রাঃ) হযরত হামযা (রাঃ) এবং হযরত ওবাইদা (রাঃ) ইবনে হারেস ইবনে আবদুল মত্তালিব। (২) এ যুদ্ধে শত্রুপক্ষের সর্বপ্রথম নিহত ব্যক্তি ছিল আসওয়াদ ইবনে আসাদ । মুসলমানদের পক্ষে সর্বপ্রথম শাহাদত বরণ করেন হযরত ওমর (রাঃ) উবনে খাত্তাবের মওলা (চুক্তিবদ্ধ গোলাম) হযরত মাহযা (রাঃ) (৩) এ যুদ্ধে জয়ের সুসংবাদ মদীনায় প্রথম নিয়ে এসেছিলেন হযরত যায়েদ (রাঃ) ইবনে হারেসা। এর বিস্তারিত বিবরণ এই যে, ২য় হিজরীর .রমযান মাসে রাসূল (সাঃ) ৩১৩ জন মুজাহেদীন মদীনা মুনাওয়ারা থেকে রওয়ানা হয়ে যাফরানে পৌছেন এবং বিভিন্ন সূত্রে মক্কার কোরায়েশ বাহিনীর খবরাখবর সংগ্রহ করার পর তিনি সাহাবায়ে কিরামের উদ্দেশ্যে বলেন-”এগিয়ে চল এবং আনন্দিত হও । আল্লাহ্‌ তা’আলা আমার সাথে দু'দলের মধ্যে একটির ওয়াদা করেছেন। আর বলতে গেলে আমি যেন কোরায়েশদের পরাজয়ের জায়গাটি নিজের চোখে দেখতে পাচ্ছি ।“ কোরায়েশদের একহাজার বাহিনী পরিপূর্ণ যুদ্ধসাজে সজ্জিত হয়ে আট দিনে বদরে এসে পৌছেছিল.। তাদের বাণিজ্যকাফেলা মুসলামানদের উপস্থিতির কথা জানতে পেরে পথবদলে মন্ধায় গিয়ে পৌছেছিল এবং তাদের আর্তচিৎকারে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।