সাহাবা চরিত 0 ৭৮ মরিয়মের গর্ভে সৃষ্টি করেছেন। বাদশাহ বললেন, হযরত ঈসা ও তার নিজের সম্বন্ধে এর চেয়ে বেশী বলতেন না । তীর কথা শুনে পাদ্বীরা একটু আপত্তি করলেন । কিন্তু তিনি তাদের কথায় কর্ণপাত না করে মুসলমানদের লক্ষ্য করে বললেন, তোমরা আমার এখানে সনল্পূর্ণর্পপে নিরাপদ । তোমরা এখানে সুখ-শান্তিতে বসবাস করতে যাক । যারা তোমাদের নির্যাতন করেছে তাদেরকে নিশ্চয়ই ক্ষতিপূরণ দিতে হবে। এ ক্ষতিপুরণর কথা তিনি দরবারে ঘোষণা করে কোরাইশদের সমস্ত উপঢৌকন ফিরিয়ে দিলেন । -(খামীস)। নাজ্জাশীর দয়া এবং ন্যায়পরায়ণতায় মুসলমানেরা হাবশে খুব আরাম-আয়েশে বসবাস করতে লাগলেন। এরপর কোরাইশ দৃতগূণ অতি লজ্জিত ও অপমানিত হয়ে দেশে ফিরে যেতে বাধ্য হল । দৃতগণের ব্যর্থতায় কোরাইশগণ ক্রোধে দ্বিগুণ জুলে উঠল । তারা একেবারে উন্মদ হয়ে মুসলমানদের উপর নির্মম অত্যাচার চালাতে লাগল । মুসলমানরা বাইরে যেতে পারে না। কাফেররা দেখলেই তাদের উপর নৃশৃংস মারপিট চালাত ৷ কিন্তু এ অত্যাচার নির্যাতনের পরেও যখন মুসলমানদের সংখ্যা ধীরে ধীর বেড়ে চলল তখন কোরাইশরা সভা করে ঠিক করল যে তারা মুসলমানদেরকে বয়কট করে সমস্ত যোগাযোগ, সম্বন্ধ, আদান-প্রদান, লেন-দেন, কাজ-কারবার এমনকি কথাবার্তা পর্যন্ত বন্ধ করে দেবে। শুধু মুসলমানদের সাথেই নয় বরং বনি হাশেম ও বনি মোত্তালেব গোত্রের সমস্ত অমুসলমানদের সাথেও এ বয়কট করার জন্যে তারা স্থির সিদ্ধান্তে উপনীত হল। এ সিদ্ধান্ত শুধু কথায়ই শেষ হল না। বরং নবুয়তের সাত ‘বছরে মহরমের এগার তারিখে একে লিপিবদ্ধ করে কাবা গৃহে টানিয়ে রাখা হল । স্থির হল যে, যে পর্যন্ত মুহাম্মদকে হত্যা করার জন্যে তাদের হাওলা করানো না হবে, সে পর্যন্ত এ প্রতিজ্ঞা পত্র বলবত থাকবে । এ বয়কটের ফলে রাসূল (সাঃ) তার পরিবার, পরিজ": ও সাহাবীগণ দীর্ঘ তিনটি বছর দু’পর্বতের মধ্যবতী এক উপত্যকায় বর্ণনাতীত কষ্ট ভোগ করেছিলেন। এ সময়ে : তারা কারাগারের বন্দীর তুলনায় পতিত হয়েছিলেন । বাইরের কোন লোকের সাথে দেখা সাক্ষাত করা তখন তাদের পক্ষে সম্ভব ছিল না। কেহই তাদের নিকট আসত না । তারা কারও নিকট যেতেন না । নিজের ঘাটি ছেড়ে কেহ বাইরে গেলেই আর নিস্তার ছিল না৷ কাফিররা তাকে নির্মমভাবে প্রহার করত । কিছুদিন এভাবে অতিবাহিত হবার পর মুসলমানদের অবস্থা অতি শোচনীয় হয়ে উঠল । কারণ তাদের সাথে যে পরিমাণ খাদ্য-সামগ্রী মওজুদ ছিল তা কিছুদিনের মধ্যেই ফুরিয়ে গেল এবং এর ফলে তারা নিদারুণ অন্নকষ্টে পতিত হলেন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।