সাহাবা চরিত ৭৭ মাল হরণ, কারো উপর মিথ্যা দোষারূপ করা থেকে বিরত থাকতে হুফ্ষুম করেছেন । আমাদের রাসূল (সাঃ) আমাদেরকে পবিত্র কোরআন শিক্ষা দিয়ে আল্লাহ্র মধুর বাণী শুনিয়ে আমাদের মধ্যে নব জীবনের সঞ্চার করেছেন। আমরা তাকে আল্লাহ্র সত্য রাসূল হিসেবে বিশ্বাস করেছি এবং তীর সমস্ত বিধি নিষেধ মাথা পেতে মেনে নিয়েছি। এজন্যেই আমাদের গোত্রের লোকেরা আমাদের মহাশক্রতে পরিণত হয়েছে এবং আমাদের উপর অত্যন্ত নির্মমভাবে নির্যাতন করছে। তাদের অত্যাচার সহ্য করতে না পেরে দেশ ছেড়ে আপনার দেশে আশ্রয় নিয়েছি। আমরা আমাদের রাসূলের আদেশক্রমে এখানে এসে হাযির হয়েছি নাজ্জাশী বললেন, তোমাদের রাসূল (সাঃ) যে কোরআন নিয়ে প্রথম কয়েকটি আয়াত পাঠ করলেন। তা শুনে বাদশাহ্ কীদলেন এবং তার পাদ্রীরাও এত বেশী পরিমাণে কাদলেন যে তাদের দাড়ি বেয়ে অশ্রু ঝরতে শুরু করল। | তারপর বাদশাহ বললেন, আল্লাহ্র কসম, যে বাণী হযরত মূসা (আঃ) নিয়ে এসেছিলেন তা একই নূর হতে এসেছে। এ কথা বলেই তিনি কোরাইশ দূতগণকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে, মুসলমান মুজাহিদগণকে তাদের হাতে সমর্পণ করা হবে না । বাদশাহর কথায় তারা অত্যন্ত চিপ্তিত ও অপমানিত হল । তাদের নিজেদের মধ্যে পরামর্শ করে বলল, আগামীকাল এমন কৌশল অবলম্বন করব, যাতে বাদশাহ এ সকল পলাতক হতভাগাদের শিকড় পর্যন্ত কেটে দিতে বাধ্য হন । এ কথায় চিন্তিত হয়ে একজন বলে উঠল না! এমন কিছু করতে যেওনা ৷ হাজার হোক তারা আমাদের আত্মীয়-স্বজন । মুসলমান হয়েছে বলেই তাদেরকে কোনরূপ চরম শান্তি দেয়া উচিত হবে না । কিন্তু লোকটির কথা তার' মানল না । তার, অব্যর্থ কৌশলটি খাটাবে বলে .দৃঢ়সংকল্প হল । পরদিন এ তারা বাদশাহর দরবারে হাযির হয়ে অভিযোগ করল যে, মুসলমানেরা হযরত ঈসা (আঃ) সম্বন্ধে অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ কথা বলে থাকে এবং তাকে আল্লাহ্র পুত্র বলে স্বীকার করে না । নাজ্জাশী মুসলমানদেরকে পুনরায় দরবারে (আঃ) সম্বন্ধে কি বলে থাক? তারা উত্তর দিলেন, আমরা ঠিক তাই বলে থাকি যা হযরত ঈসা (আঃ). সম্বন্ধে আমাদের রাসূলের নিকট নাযিল হয়েছে । হযরত ঈসা (আঃ) আল্লাহ্র বান্দা এবং তারই রাসুল; তিনি কুহুল্লাহ; আল্লাহ্ তাকে কুমারী এবং পবিত্র www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।