সাহাবা চরিত 0 ৭৬ নিবেদন করল, হে রাজাধিরাজ! আমাদের গোত্রের কিছু লোক নিজেদের সনাতন ধর্মত্যাগ করে একটা নুতন ধর্ম গ্রহণ করেছে। এ ধর্ম সম্বন্ধে আমরাও কিছু জানিনা আমাদের বাপ-দাদারাও কিছু জানেন না। এরা ধর্মান্তরিত হয়ে আপনার দেশে পালিয়ে এসে নিশ্চিন্তে বসবাস করছে । তাদের ফিরিয়ে দেয়ার জন্য মন্কার নেতারা এবং এসর যুবকদের আত্মীয়-স্বজন আমাদেরকে আপনার দরবারে পাঠিয়েছেন দয়া করে তাদেরকে আমাদের হাতে ফিরিয়ে দিন। তাদের কথা শুনে বাদশাহ বললেন, যারা আমার আশ্রয় গ্রহণ করেছে তাদের সম্বন্ধে পূর্ণরূপে অবগত না হয়ে তাদেরকে কারো হাতে সমর্পণ করা যাবে না। তাদের বক্তব্য শুনে যদি বুঝি যে, তোমাদের অভিযোগ সত্য তাহলে তাদেরকে নিশ্চয়ই তোমাদের হাতে সমর্পণ করব । বাদশাহর এ কথা শুনে তথাকার মুসলমানরা প্রথমে একটু চিন্তিত হয়ে পড়লেন । কিন্তু আল্লাহ্ তায়ালা তাদের অন্তরে শক্তি ও সাহস সঞ্চার করে দিলেন। তারা ঠিক করলেন যে, তারা সত্য কথাগুলোই নির্ভিককন্ঠে বাদশাহর দরবারে পেশ করবেন দরবারে উপস্থিত হয়ে সাহাবীগণ প্রথমে ইসলামী রীতি অনুযায়ী সকলকে সালাম জানালেন। এতে কোন এক রাজপরিষদ আপত্তি করে প্রশ্ন করলেন, তোমরা বাদশাহ্র সম্মানসূচক সিজদা করলে না কেন? তারা উত্তর আমাদেরকে হুকুম দেননি। এরপর নাজ্জাশী মুললমানদের. বক্তব্য শুনতে চাইলেন । তখন হযরত যাফর (রাঃ) বলতে লাগলেন, আমরা অজ্ঞান ছিলাম । সত্যিকার জ্ঞান আমাদের কিছুই ছিল না৷ কে আল্লাহ্, কে তার রসূল, আমরা কিছুই জানতাম না। আমরা পাথরের পূজা করতাম । মৃত জীব ভক্ষণ করতাম, আত্মীয় সম্পর্ক ছিন্ন করতাম । আমরা সবলেরা দুর্বলকে হত্যা করতাম এবং নানাবিধ অনাচার, ব্যভিচারে লিপ্ত ছিলাম । আমরা যখন নৈতিক অবনতির অতল গহ্বরে তলিয়ে গেলাম তখন আল্লাহ্ আমাদের কাছে তার রাসূল পাঠালেন। তাকে আমরা খুব ভাল করে চিনি। তীর বংশাবলী, তাঁর সততা, তীর চরিত্র ও আমানতদারী আমাদের কাছে সুপরিচিত । তিনি আমাদের এক অদ্বিতীয় আল্লাহ্র উপাসনা করতে আদেশ দেন এবং অসৎ কাজ হতে বিরত থাকতে আমাদেরকে বলেন । তিনি আমাদের সত্য কথা বলতে, আমানত রক্ষা করতে এবং সকলের সাথে সৎভাবে থাকতে আদেশ দিয়েছেন। পাড়া-পড়শীর সাথে মিলেমিশে থাকাই তার হুকুম । তিনি আমাদের নামায কায়েম করতে, রোযা রাখতে এবং দান-খয়রাত করতে আদেশ দিয়েছেন । আমাদেরকে দুর্নীতি, ব্যভিচার, এতিমের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।