দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — Sahabah Corito by Moulaa Zakareya R (www eelm weebly com)
/ ২৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবা চরিত 0 ৭৫ তখন তিনি উত্তর দিলেন আমি অন্যায়ভাবে কিছুই খরচ করি না। হযরত ওমর (রাঃ)-এর মৃত্যুর আগে অসিয়ত করেছিলেন হযরত সোয়ায়েবকে তার জানাযার পড়াবার জন্য । -(উসদুল গাবা) হযরত রাসূল (সাঃ)-এর সাহাবাবৃন্দের উপর কাফিরদের চরম নির্যাতন ক্ৰমান্বয়ে বাড়তে থাকলে তখন রাসূল আকরাম (সাঃ) তাদেরকে মক্কা ত্যাগ করার নির্দেশ প্রদান করলেন । সে মোতাবেক অনেক সাহাবী আফ্রিকার হাবশ (ইথিওপিয়া) দেশে হিযরত করলেন । হাবশ দেশের বাদশাহ ছিলেন খ্ৰীষ্টান । তিনি ন্যায়-পরায়ণতার জন্যে অত্যন্ত সু-প্রসিদ্ধ ছিলেন। সে জন্যে নবুয়তের পঞ্চম বছরে রযব মাসে এগার বারজন পুরুষ ও চার-পীচজন স্ত্রীলোকসহ একদল মুসলমান সর্বপ্রথম হাবশে হিযরত করেন । মঙ্কাবাসীরা তাদেরকে ফেরত আনার জন্যে চেষ্টা করে অকৃতকার্য হয়। মুসলমানরা সেখানে পৌছে সংবাদ পেলেন যে, মক্কাবাসীদের সকলেই মুসলমান হয়ে গেছেন। এটা ছিল নিতান্তই একটা গোযব ৷ তাই তারা মক্কায় ফিরে যাবার জন্যে রওয়ানা হলেন । কিন্তু মন্ধার নিকটবর্তী হয়ে তারা জানতে পারলেন যে, সংবাদটি কাফেরদের মিথ্য৷ প্ররোচনা । কাফিরদের ইসলাম গ্রহণ তো দুরের কথা বরং মুসলমানদের উপর অত্যাচারের মাত্রা আরও বহু গুণে বৃদ্ধি করেছে। এ সংবাদ পেয়ে সাহাবীদের কেহ কেহ পুনরায় হাবশে চলে যান আবার কেহ কেহ নিজেদের এটিই ছিল মুসলমানদের প্রথম হিযরত । এরপর ৮৩ জন পুরুষ ও ১৮ জন মহিলা বিভিন্ন পথে হাবশ দেশে হিযরত করেন। এটি ছিল হাবশে মুসলমানদের দ্বিতীয় হিযরতের ঘটনা ৷ কাফেররা যখন দেখল যে মুসলমানরা হাবশ দেশে বেশ সুখে-শান্তিতে রয়েছে তখন তাদের হিংসা আরও বেড়ে গেল। সাহাবীদের এ শান্তিপূর্ণ জীবন-যাপন তাদের সহ্য হলনা ৷ তারা অনেক মূল্যবান উপঢোকনসহ একদল দূত বাদশাহ্‌ নজ্জাশীর দরবারে পাঠিয়ে দিল । তারা সেখানে পৌছে তারা প্রথমে নাজুসীর বিশিষ্ট পাদ্রীদেরকে হাত করবার জন্যে অনেক দ্রব্যসামগ্রী দান করল । পাদ্রীরা তাদের উপর সন্তুষ্ট হয়ে কথা দিয়েছিল যে, তারা নাজাশীর কাছে কোরাইশ দূতদের পক্ষে সুপারিশ করবে! এরপর কুরাইশ দূতগণ অতি মুল্যবান দ্র“্াদি নিয়ে বাদশাহের দরবারে হাযির হল। দরবারে প্রবেশ করে তারা প্রথমে বাদশাহকে সিজদা করে তারপর উপঢৌকনাদি তার সামনে উপস্থাপন করে নিজেদের আগমনের উদ্দেশ্য ব্যক্ত করল । তারা | www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।